চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন দিতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেডিক্যালসহ ৪ হাসপাতাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 20, জানুয়ারি 2021
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালসহ ৪ হাসপাতাল। ইতিমধ্যে তারা করোনার ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে।

হাসপাতালগুলো হলো: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি জানান, করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সকালে বৈঠকে মহাপরিচালক (স্বাস্থ্য) নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ড করোনা ভ্যাকসিন দেওয়ার সম্ভাব্য স্থান হিসেবে রাখা হয়েছে। স্থানটি জরুরি কাজের জন্য আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল। সেটা এখন ভ্যাকসিন দেওয়ার কাজে ব্যবহার করা হতে পারে।

তিনি জানান, বৈঠকে মহাপরিচালক জানিয়েছেন আগামী মাসে আমরা ভ্যাকসিন পেতে পারি। দেশের যে চার হাসপাতাল প্রথমে ভ্যাকসিন পাবে তার মধ্যে ঢামেক হাসপাতালও রয়েছে। অন্য হাসপাতাল গুলোর মধ্যে রয়েছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

তিনি আরও জানান, সরকারি নিয়ম অনুযায়ী সঠিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা নিয়ে কমিটিও করা হবে।

ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে মিটফোর্ড হাসপাতাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) কর্তৃপক্ষ নির্দেশনা পেয়ে ভ্যাকসিনের প্রয়োগ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

বুধবার সকালে মহাপরিচালক (স্বাস্থ্য)-এর মিটিংয়ে এই নির্দেশনা দিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রশিদ-উন-নবী জানান, আজ সকালেই মহাপরিচালক (স্বাস্থ্য)-এর সাথে আমাদের মিটিং হয়েছে। করোনা ভ্যাকসিন প্রয়োগ নিয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন এবং সব রকম প্রস্তুতি সেরে ফেলতে বলেছেন। সে নির্দেশনা মোতাবেক আমরা কাজ শুরু করে দিয়েছি।

তিনি বলেন, সম্ভাব্য স্থান হচ্ছে হাসপাতালের ১১ তলা ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ভ্যাকসিন প্রয়োগের স্থান নির্ধারিত হতে পারে।

তিনি আরও জানান, যারা প্রয়োগ করবে তাদের ট্রেনিং দেওয়া হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত লোকদের ভ্যাকসিন দেওয়া হবে। মহাপরিচালক (স্বাস্থ্য) মিটিংয়ে আমাদের বলেছেন, আগামী মাসে আমরা করোনা ভ্যাকসিন পেতে পারি।

Tags: করোনাভাইরাস
Previous Post

পুরনো সিরিজের নতুন সিজন: আলোচনায় যে পাঁচ

Next Post

করোনাভাইরাস: করোনায় ৮ জনের মৃত্যু

Next Post
চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য ব্লগে নারী লেখক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: করোনায় ৮ জনের মৃত্যু

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরাটা জয়ে রাঙাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT