চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরাটা জয়ে রাঙাল বাংলাদেশ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:03 অপরাহ্ন 20, জানুয়ারি 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচ জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (১-০) এগিয়ে গেল তামিম ইকবালের দল।

ওয়েস্ট ইন্ডিজ-১২২/১০ (৩২.২ ওভার), বাংলাদেশ-১২৫/৪ (৩৩.৫ ওভার)

মিরপুরের ২২ গজে ছোট লক্ষ্যে ধীরলয়ে এগিয়েও হারাতে হয়েছে ৪ উইকেট। কিছুটা ধুঁকতে হয়েছে বাংলাদেশ ব্যাটসম্যানদের।

উইন্ডিজকে মাত্র ১২২ রানে অলআউট করে টিম টাইগার্স জয়ের কাজটা অনেকটা নিশ্চিত করে ফেলেছিল বল হাতেই। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের পথে হাঁটতে থাকতে হয়েছে সতর্ক।

বাংলাদেশ ক্রিকেটার উজ্জ্বল হাসান অভিষেকের পর স্বাভাবিকভাবে ফিরে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক তামিম করেছেন সর্বোচ্চ ৪৪ রান। মুশফিকুর রহিম ১৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থেকে ৯৭ বল হাতে রেখেই বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করান।

ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আকিল হোসেনকে খেলতে সংগ্রাম করতে হয়েছে স্বাগতিক ব্যাটসম্যানদের। এ বাঁহাতি স্পিনার ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

দারুণ ঘূর্ণিতে লিটন দাসকে (১৪) বোল্ড করার পর তুলে নেন নাজমুল হোসেন শান্তর (১) উইকেট। নিজের শেষ ওভারের শেষ বলে বোল্ড করেন সাকিব আল হাসানকে (১৯)। একটি উইকেট নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশে আসা উইন্ডিজের ছয় ক্রিকেটার এদিন পান ওয়ানডে ক্যাপ। অনভিজ্ঞ দলটির ব্যাটসম্যানদের মিরপুরে অসহায় বানিয়ে উইকেট দখলের উৎসবে মাতেন মোস্তাফিজ-সাকিব।

ওয়ানডে অভিষেক ঘটা হাসান মাহমুদ ঝলক দেখান একটু দেরিতে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো তরুণ পেসার তুলে নেন ৩ উইকেট। ৩২.২ ওভারে থামে উইন্ডিজ ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করে যান কাইল মেয়ার্স।

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে খেলতে নামা সাকিব তুলে নেন ৪ উইকেট। ৭.২ ওভারে দিয়েছেন মাত্র ৮ রান। মোস্তুাফিজুর রহমান নেন ২ উইকেট। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি উইকেট।

প্রায় একবছর পর খেলতে নামা বাংলাদেশের জন্য এটি ছিল বিশ্বকাপ সুপার লিগের প্রথম ম্যাচ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী দুই বছর মেয়াদে পয়েন্ট টেবিলে সেরা আটের মধ্যে থাকতে হবে। সেই অভিযানের শুরুটা হল জয় দিয়ে।

Tags: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিবহাসান মাহমুদ
Previous Post

করোনাভাইরাস: করোনায় ৮ জনের মৃত্যু

Next Post

ইয়াবা আসা বন্ধ করতে কঠোর অবস্থানে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াবা আসা বন্ধ করতে কঠোর অবস্থানে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃদ্ধ ব্যক্তি ক্ষোভে হাত উঁচু করে প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পের জন্য কেউ নেই, সবাই ব্যস্ত পণ্য বিক্রিতে: মাসুম আজিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT