চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্বোডিয়ার শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 03, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A

কম্বোডিয়ার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দেশটির স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সেখানে বিউগিলে করুন সুর বেজে উঠে। এর আগে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল।

১৯৫৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের স্মারক হিসেবে ১৯৫৮ সালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে এই স্বাধীনতা স্মৃতিসৌধ নির্মিত হয়। এর নকশা প্রণয়ন করেছিলেন দেশটির স্থপতি ভ্যান মলিভান।

পরে প্রধানমন্ত্রী কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী তুল সেলং জেনোসাইড মিউজিয়াম ঘুরে দেখেন। রাজধানীর কেন্দ্রস্থলেই মিউজিয়ামটি অবস্থিত। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোটো বোন শেখ রেহেনা এবং অন্যান্য সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

মিউজিয়ামটি ছিল একটি উচ্চ বিদ্যালয়। এটি খেমার রুজের ১৯৭৫ থেকে ১৯৭৯ পর্যন্ত শাসনকালে কুখ্যাত সিকিউরিটি ডিভিশন ২১ (এস-২১) ব্যবহার করে। তুল সেলং অর্থ হচ্ছে ‘হিল অব দ্য পয়েজনাস ট্রিজ’ বা স্ট্রিচিনিন হিল। এটি ছিল খেমার রুজের কমপক্ষে ১৫০টি মৃত্যুদন্ড কেন্দ্রের একটি। ২০১০ সালের ২৬ জুলাই কম্বোডিয়ার একটি বিশেষ আদালত মানবতা বিরোধী অপরাধ ও ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন লঙ্ঘনের দায়ে তুল সেলং কারাগারের প্রধান কাইং কেক ইউকে অজীবন কারাদণ্ড দেয়।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী

বোনের সঙ্গে মিউজিয়ামের বিভিন্ন সেকশনের নানা নিদর্শন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে তারা খেমার রুজ শাসনের নৃশংসতার বিভিন্ন নিদর্শন, দলিল, প্রমাণ এবং ছবি দেখেন। বিভিন্ন নিদর্শনের কাছে নিয়ে গিয়ে মিউজিয়ামের পরিচালক চিহে ভিসথ তাদেরকে নিদর্শন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বর্ণনা করে বুঝিয়ে দেন।

মিউজিয়ামের বিভিন্ন সেকশনের নানা নিদর্শন ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কোম্বাডিয়া সফরসঙ্গীদের মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

জাদুঘরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বই উপহার দেয়া হয়

প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে ৩ দিনের সফরে রোববার বিকেলে কম্বোডিয়া পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

Tags: কম্বোডিয়াপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
Previous Post

মিঠুনের ব্যাটে মাশরাফীদের লড়াইয়ের পুঁজি

Next Post

৯০ দিনের মধ্যেই ঢাকা উত্তরের উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে ইসি

Next Post

৯০ দিনের মধ্যেই ঢাকা উত্তরের উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে ইসি

মালয়েশিয়ায় দাপট দেখাচ্ছে বসগিরি

মালয়েশিয়ায় দাপট দেখাচ্ছে ‘বসগিরি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT