চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কফিল আহমেদের সন্তুষ্টির তার টা একটু উঁচুতে বাঁধা’

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
7:25 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
বয়স্ক গায়ক ও তরুণ গায়ক একসাথে সঙ্গীত পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি ও গায়ক তিনি। শিল্প সত্তার এক বিস্তৃত জাল বিছিয়ে নিভৃতে হেঁটে চলেন। মানুষটির নাম কফিল আহমেদ। গানে কথায় গণমানুষের কথা বলেন, প্রাণপ্রকৃতির কথা বলেন। গেল জুন মাসে ‘স্টুডিও কাউবেল’ এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় তার গান ‘মাসানোবোফুকোওকা’। মানুষের কাছে গানটি প্রশংসা পায়। একই চ্যানেল থেকে চলতি মাসেই আসছে ‘একটা বাছুর’ শিরোনামে আরো একটি গান। একইভাবে এখানে পর পর কফিল আহমেদের মোট নয়টি গান রিলিজের প্রস্তুতি চলছে।

কফিল আহমেদের বেশকিছু গানের সংগীতায়োজন করছেন রাশিদ শরীফ শোয়েব। একই সঙ্গে তিনি স্টুডিও কাউবেলের কর্ণধার। কফিল আহমেদের সঙ্গে তার বোঝাপড়া ও গানগুলো নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেছেন এই সংগীত পরিচালক:

‘মাসানোবোফুকোওকা’র পর কফিল আহমেদের আরো একটি গান রিলিজের ঘোষণা দিলেন। গানটি কবে আসছে?
স্টুডিও কাউবেল থেকে কফিল দা’র দ্বিতীয় গানটি আশা করছি এ মাসেই রিলিজ দিতে পারব। প্রথম গানটা যেভাবে রিলিজ করেছিলাম, একই ফরম্যাটে এই গানটিও রিলিজ দেয়ার প্রক্রিয়া চলছে। মানে পেইন্টিং সহ যে ভিডিওটা দেখেছি, আমাদের বন্ধু সোহাগ হাবিব- ‘‘মাসানোবোফুকোওকা’র একটা ছবি এঁকেছিলেন থিম বেইজ। আমাদের দ্বিতীয় গানের নাম ‘একটা বাছুর’- এই গানটি একইভাবে রিলিজ দিবো। তো ছবি আঁকার কাজটা চলছে, একদম শেষ পর্যায়ে আছে। ছবির জন্য আসলে আমরা অপেক্ষা করছি, ওটা শেষ হলেই দ্বিতীয় গানটিও শিগগির রিলিজ করব।

বিভিন্ন চিত্রের সমন্বয়ে তৈরি একটি শিল্পকর্ম, যেখানে নারীর মুখ, পশু ও অন্যান্য চিত্রের সংমিশ্রণ দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ গানের রেকর্ডিং কি শেষ?
গানের রেকর্ডিং অনেক আগেই শেষ করেছি। শুধু ছবিগুলো পেলেই ভিডিও সম্পাদনার কাজ শেষ করে রিলিজ দিবো।

দীর্ঘ দিন পর গাইলেন কফিল আহমেদ। উনাকে রাজি করালেন কীভাবে?
রাজি করানোর বিষয় ছিল না আসলে। কফিল ভাইয়ের সাথে আমার এই জার্নিটা অনেক দিনের। আমার মনে আছে ২০১৪ সালের সেপ্টেম্বরের কোন একটা সময়, আমি কফিল দা’র সাথে তার গান রেকর্ড করার প্ল্যানটা শেয়ার করি। মানে আজ থেকে ছয় বছর আগের পরিকল্পনা! অবশ্য এরও অনেক আগে থেকেই কফিল দার সাথে আমার বোঝাপড়া। সময় কাটতো আড্ডায় কিংবা গান ভাবনায়। মানে আমাদের পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা তৈরি হচ্ছিল যখন, আমার ধারণা আমার মিউজিক্যাল ভাবনার সাথে কফিল দা এক ধরনের কানেক্ট করতে পারতেন। এসব থেকেই আসলে ২০১৪ সালে আমরা একটা অ্যালবাম করার প্ল্যান করি, রেকর্ডিং ও শুরু করেছিলাম। চলতি মাসে কফিল দা’র ‘একটা বাছুর’ নামে যে গানটা রিলিজ হবে, এই গানটা দিয়ে আমাদের প্রথম রেকর্ডিং ছিল। এরপর দ্রুত সময় বদলে যায়, অ্যালবাম কনসেপ্ট হারিয়ে যায়।

দীর্ঘদিন আগের পরিকল্পনা এখন এসে কার্যকর হচ্ছে। উনার অনুভূতি কেমন?
আমি কফিল দা‘র দর্শনের একজন অনুসারী। স্বাভাবিকভাবেই ভাবনাগত জায়গাতে আমাদের অনেক মিল ছিল। তার যে সর্বপ্রাণবোধের ভাবনার জায়গা, আমি তাকে শ্রদ্ধা করি। কফিল দা’কে বুঝতে পারা, তার দর্শন, তার গান শুনে ধারণ করা- পারস্পরিক সমঝোতার বিষয় থেকেই এমন উদ্যোগ নিয়েছিলাম আসলে। উনার সন্তুষ্টির তার টা একটু উঁচুতে বাঁধা।  কফিল আহমেদের গানে যে দর্শন, যে জীবনবোধের কথা বরাবরই থাকে ‘মাসানোবোফুকোওকা’তেও সেটা প্রতিফলিত। প্রকাশের প্রতীক্ষায় থাকা ‘একটা বাছুর’ নামের গানটি এরকম থিম বেইজ কিনা?
কফিল দা’র গান যদি কেউ শোনেন সেই প্রথম এলবাম থেকে, কিংবা এক বসায় উনার কয়েকটা গান পর পর যদি কেউ শোনেন, তাহলে তার সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন। দেখবেন যে তার গানে তার দর্শন, তার রাজনীতি এবং তার অনুভূতি খুঁজে পাবেন। ‘মাসানোবোফুকোওকা নিয়ে অনেকের একটা ধারণা কাজ করে যে জাপানী কৃষক মাসানোবোফুকোওকা নিয়ে কফিল আহমেদ একটা গান করেছেন। কিন্তু কফিল আহমেদের ভাষ্যতে ‘মাসানোবোফুকোওকা’ একটা রব বা ধ্বনি হিসেবে ব্যবহৃত হয়েছে গানটিতে।

একটা বাছুর নিয়ে যদি বলি, গানের মূল ভাবনার জায়গাটা হল কফিল দা’র সর্বপ্রাণবোধের যে দর্শন। মানে মানুষের সাথে প্রকৃতির অন্যান্য প্রাণের যে সম্পর্ক, সেটাই আসলে উঠে আসবে এই গানে। তিনি মনে করেন সামগ্রিকভাবেই সবকিছুই পৃথিবীর জন্য প্রয়োজন। এই যে এই মুহূর্তে কুকুরগুলোকে যে ঢাকা শহর ছাড়া করা হচ্ছে, নগর সভ্যতার অন্যান্য প্রাণ গুলোকে যেভাবে দিনে দিনে বিলুপ্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে- এসবই কফিল দা আসলে তার গানগুলোতে বা স্পেসিফিক্যালি যদি বলি ‘একটা বাছুর’ গানটাতে সেই ভাবনাগুলোর কথাই বলতে চেয়েছেন। তিনি বলতে চান মানুষের জীবনের জন্যই আসলে প্রাণ-প্রকৃতি জরুরী। মোটাদাগে ‘একটা বাছুর’ মানে আবহমান বাংলার রাখালের সাথে একটা বাছুরের যে সম্পর্ক যে ভালোবাসা, সেই ভালবাসার উপরে ভিত্তি করে একটা শোকের গল্প বলা। যদি সরলীকরণ করে বলি আর কি। আর শ্রোতারা যদি গানটির ভেতর আরো একটু মগ্ন হন, তাহলে আরও গভীর কিছু হয়তো তারা আবিষ্কার করবেন।

নদীতে মাছ ধরার জন্য মাছের জন্য মাছ ধরা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ আপনার সংগীতায়োজনে আরেকটি গান করছেন তানযীর তুহিন, ওটার কী খবর?
ওই গানটাও আগের পরিকল্পনা। সঙ্গত কারণেই এই গানটি নিয়ে বেশি কিছু বলছি না। তবে এটুকু বলি, ওই গানটা নিয়েও কাজ চলছে, হয়তো অক্টোবরের মাঝামাঝিতে রিলিজ পাবে। চলতি সপ্তাহেই ওই গানটির ভিজ্যুয়াল নিয়ে কাজ শুরু করবো।

Tags: অ্যাক্টিভিস্টকবিগায়কচিত্রশিল্পীরাশিদ শরীফ শোয়েবলিড বিনোদন
Previous Post

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা: ডেথ রেফারেন্সের পরবর্তী শুনানি ২৩ সেপ্টেম্বর

Next Post

অন্তর হত্যা মামলার বিচারককে হাইকোর্টে তলব

Next Post
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, সুন্দর স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর হত্যা মামলার বিচারককে হাইকোর্টে তলব

বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া থেকে ২ লাখ টন গম আমদানি করবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT