চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া থেকে ২ লাখ টন গম আমদানি করবে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য ঘাটতি পূরণে রাশিয়ান ফেডারেশন থেকে জি-টু-জি (সরকার টু সরকার) পদ্ধতিতে ২ লাখ মেট্রিক টন গম আমদানি করছে সরকার। এজন্য মোট ব্যয় হবে ৪৩৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার এক অনলাইন সভায় এই সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কমিটির সদস্য, মন্ত্রী পরিষদের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের জানান, এই প্রস্তাবসহ ২ হাজার ৭২৯ কোটি ৬৪ হাজার টাকায় ৭টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

এরমধ্যে রাশিয়ান ফেডারেশন হতে সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে ২ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে ৬০:৪০ অনুপাতে এ গম আমদানি করা হবে। প্রতি টন গম ২৫৮ ডলারে ক্রয় করা হচ্ছে। ২ লাখ টন গমের জন্য ব্যয় হবে ৫ কোটি ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য ২০২১ সালে জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে বিভিন্ন বিভাজনে সর্বমোট ৪৯ দশমিক ৮০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাবিউবো) ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্রগ্রাম ও সিলেট) (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি লটে মোট ১ লাখ ২ হাজার ৭২০টি এসপিসি পোল সংগ্রহ করা হবে। এ জন্য মোট ব্যয় হবে ১৬৪ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকা। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এসব এসপিসি পোল সরবরাহ করবে।

সভায় বেসরকারি খাতে নারায়ণগঞ্জের জালকুড়িতে ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের একটি দর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ১৭ দশমিক ৬০৪ টাকা। এ হিসেবে ২০ বছর মেয়াদে ওই স্পন্সরকে আনুমানিক ১ হাজার ৬৬৫ কোটি ৪৮ টাকা পরিশোধ করতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ইউডি এনভাইরনমেন্টাল ইক্যুইপমেন্ট কোং লিমিটেড, এভারব্রাইট এনভায়রনমেন্টাল প্রোটেকশন টেকনিক্যাল ইক্যুইপমেন্ট (চাংঝো) লিমিটেড এবং এসএবিএস সিন্ডিকেটের কনসোর্টিয়াম।

নাসিমা বেগম বলেন, ২০২০-২০২১ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে চুক্তিবদ্ধ ৫ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সারের মধ্যে চতুর্থ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি টনের দাম ২৬২ দশমিক ৬২৫ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৭৮ লাখ ৭৮ হাজার ৭৫০ ডলার।

সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এরমধ্যে মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই-এর স্থানীয় এজেন্ট মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকার কাছ থেকে দুই লটে ২০ হাজার টন এবং মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, দুবাই, ইউএই-এর লোকাল এজেন্ট-মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকার কাছ থেকে বাকি ১০ হাজার টন ফসফরিক এসিড সংগ্রহ করা হবে। মোট ৩টি লটে এসব পণ্য আমদানি করতে সরকারের মোট ব্যয় হবে ১ কোটি ৩ লাখ ১১ হাজার ডলার।

এছাড়াও কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ফুটপাত, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজের একটি ক্রয় প্রস্তাব বেশকিছু শর্তে অনুমোদন দিয়েছে কমিটি।

Tags: গমজ্বালানি তেলবিদ্যুৎসার
Previous Post

অন্তর হত্যা মামলার বিচারককে হাইকোর্টে তলব

Next Post

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

Next Post
বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় নিয়ে আলোচনা করছেন রাজনীতিবিদরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উপজেলায় সকল দপ্তর প্রধানদের মতামত নিলেই সঠিক চিত্র বোঝা যেত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT