চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসব পদক্ষেপ ও বক্তব্য জনগণের বিরক্তি বাড়াচ্ছে নাতো?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:19 অপরাহ্ন 04, আগস্ট 2019
in সম্পাদকীয়
A A

চলচ্চিত্র তারকাদের নিয়ে এডিস মশা নিধন অভিযান চালিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত শুক্রবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে তিনি ওই সচেতনতামূলক অভিযান চালান। তবে তার ওই অভিযান চালানো হয়েছে পরিষ্কার রাস্তায়, যেখানে না ছিল কোন ময়লা না কোন মশার আবাস। মন্ত্রীর ওইছবি গণমাধ্যম হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ডেঙ্গু বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে জনগণের ক্ষোভ ও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম গতবছর (২০১৮ সাল) তার নির্বাচনের আগে ও ভালোবাসা দিবসে চলচ্চিত্র তারকাদের নিয়ে রাস্তা ঝাড়ু দিয়েছিলেন প্রচারণার অংশ হিসেবে। সেই পুরাতন ছবিও ভাইরাল হয়েছে এবং বর্তমানে সামাজিক মাধ্যমে অনেকে ওইছবিকে সাম্প্রতিক কোনো অভিযানের ছবি মনে করে ক্ষোভ প্রকাশ করছেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মন্ত্রী ও মেয়রের আন্তরিকতা কতোটুকু, তা যদি বিবেচনার নাও রাখি তারপরেও বলতে হয় যে তাদের পদক্ষেপ জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করতে পারে নি।

আরেকটি বিষয় খেয়াল করার মতো, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। সরকারী হিসেব বলছে একটি, বেসরকারি হিসেব বলছে আরেকটি। এ পর্যন্ত কতজন মারা গেছেন, তার সঠিক হিসাব নেই বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্বের কয়েকটি দেশের তুলনায় আমাদের দেশে মৃত্যুর সংখ্যা খুবই কম বলেও তিনি কিছুটা স্বস্তি দেয়ার চেষ্টা করেছেন, কিন্তু তা আসলে জনমনে ক্ষোভ আরো বাড়িয়েছে।

আর ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে মসজিদের ইমামসহ সবাইকে লম্বা জামা-পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মসজিদের খতিব-ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়রের এই বক্তব্যও আলোচিত হচ্ছে ব্যাপকভাবে।

দুর্যোগকালীন পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা কী ধরণের কর্মসূচি নেবেন আর কী ধরণের প্রচারণা চালাবেন, তার একটি সমন্বিত ও সুচিন্তিত পরিকল্পনা থাকা উচিত বলে আমরা মনে করি। সারা বিশ্বজুড়ে ডেঙ্গু বহুযুগ আগে থেকে থাকলেও এতো প্রকোট আকারে বাংলাদেশে এই প্রথম। কাজেই ডেঙ্গু নিয়ে জনগণের মধ্যে যখন উদ্বেগ-আতঙ্ক রয়েছে ও মৃত্যুর ঘটনা ঘটছে, তখন দৃশ্যমান কার্যক্রম জোরদার করা জরুরি বলে আমরা মনে করি। পাশ্ববর্তী দেশ ভারতের কলকাতা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক সফল হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশ, কাজেই দরকার হলে কলকাতাসহ অন্যকোনো উদাহরণকে রোল মডেল ধরে দ্রুত অ্যাকশন প্ল্যান ঠিক করা দরকার। যে প্ল্যানে থাকতে পারে কীভাবে সরকার ও জনগণ একসঙ্গে কাজ করে নিয়ন্ত্রণে আনবে ডেঙ্গুর প্রকোপ। আমাদের আশাবাদ, সবার আন্তরিক প্রচেষ্টায় এই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে।

Tags: ডেঙ্গুডেঙ্গু নিয়ন্ত্রণ
Previous Post

আট দল নিয়ে বিপিএল আয়োজনের ভাবনা

Next Post

টেক্সাসে বর্ণবাদী হামলা?

Next Post

টেক্সাসে বর্ণবাদী হামলা?

ফাইল ছবি

শেষ ম্যাচে টাই’ই হল মেয়েদের সান্ত্বনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT