চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট দল নিয়ে বিপিএল আয়োজনের ভাবনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 04, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে চিটাগং ভাইকিংস। সিলেট সিক্সার্স থাকবে কিনা, সেটি নিয়েও আছে অনিশ্চয়তা। তারপরও দল বাড়িয়ে বিপিএলের সপ্তম আসর আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে অংশ নেয় আট দল। পরের আসর থেকে সেটি নেমে আসে সাতে। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সবশেষ আসরেও অংশ নেয় সাতটি দল। সেখান থেকে ছয়টি দল থাকছে ধরে নিয়ে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়ে ইন্টারেস্ট অব এক্সপ্রেশন প্রকাশ করেছে বিসিবি।

প্রত্যাশিত সাড়া পেলেই আট দল নিয়ে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। রোববার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে এ তথ্য জানান বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম।

বিপিএল শুরুর সময়ই ৬ আসরের চুক্তি মেয়াদ ঠিক করা ছিল। সেটি শেষ হয়ে গেছে। যে কারণে অংশগ্রহণের চুক্তি নবায়ন করতে হবে দলগুলোকে। নতুন মেয়াদ আগামী চার মৌসুম, বিপিএলের দশম আসর পর্যন্ত।

চুক্তি নবায়ন ও নতুন কাঠামো তৈরির আগে কোনো দল কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারতে পারবে না। তারপরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলে টেনেছে দেশ-বিদেশের কয়েকজন শীর্ষ ক্রিকেটারকে। ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলন করে চুক্তিতে সই করেছেন। তবে সেটি টিকছে না, বিসিবির প্লেয়ার্স ড্রাফটের কাঠামো ঠিক না হওয়ায়। বোর্ড মনে করে সবকিছুই যেহেতু নতুন করে নবায়ন হচ্ছে, তাতে পুরনো নিয়মে খেলোয়াড়ের সঙ্গে চুক্তি অগ্রহণযোগ্য।

Tags: বিপিএল-৭বিসিবিলিড স্পোর্টস
Previous Post

গানের পিছু ছাড়েন নি নাহিদ!

Next Post

এসব পদক্ষেপ ও বক্তব্য জনগণের বিরক্তি বাড়াচ্ছে নাতো?

Next Post

এসব পদক্ষেপ ও বক্তব্য জনগণের বিরক্তি বাড়াচ্ছে নাতো?

টেক্সাসে বর্ণবাদী হামলা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT