চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্ল্যাসিকোতে সেরা গোলরক্ষককেই পাচ্ছে না বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 17, অক্টোবর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা গোলরক্ষক মাঠে ড্রিবলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের এল ক্ল্যাসিকোর আগে বড় ধাক্কাই খেতে চলেছে বার্সেলোনা। ২৪ অক্টোবর নিজেদের মাঠে গোলবারের নীচে সেরা তারকা মার্ক আন্দ্রে টের স্টেগেন থাকবেন না বলে ইঙ্গিত করেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।

হাঁটুর চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে জার্মান গোলরক্ষককে, এমনটাই শঙ্কা ক্লাবের।

ডান হাঁটুতে বেশ অনেকদিন থেকেই চোটে ভুগছিলেন টের স্টেগেন। গত ১৮ আগস্ট শল্যবিদের ছুঁড়ির নীচেও গেছেন। অপারেশন সফল হলেও সুস্থ হতে যতটা সময় লাগতে পারে ভাবা হচ্ছিলো, জার্মান গোলরক্ষকের ক্ষেত্রে সময় লাগছে তার চেয়ে বেশি।

গত সপ্তাহ থেকে একাকী অনুশীলন শুরু করেছেন ২৮ বছর বয়সী গোলরক্ষক। তবে তার সুস্থ হতে আরও লম্বা সময় লাগতে পারে বলে শনিবার ফে এফসির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত করেছেন কোম্যান, ‘আমার মনে হয় না সে আগামী সপ্তাতেই সুস্থ হয়ে যাবে। কবে সুস্থ হয়ে নামবে সেটাও নিশ্চিত নয়, আমরা তার সুস্থতার দিকে খেয়াল রাখছি।’

আগামী সপ্তাহর এল ক্ল্যাসিকোতে না খেললে ২৮ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগেও মাঠে নামা নাও হতে পারে টের স্টেগেনের। ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সেদিন জুভেন্টাসকে আতিথ্য দেবে বার্সা। জার্মান গোলরক্ষকের জায়গায় গোলবার সামলাচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো মুরারা। এল ক্ল্যাসিকো ও জুভেন্টাস ম্যাচেও তাকেই নামানো হতে পারে। ৪ নভেম্বর ডায়নামো কিয়েভ ম্যাচে টের স্টেগেনের মাঠে নামার সম্ভাবনা বেশি।

Tags: এল ক্ল্যাসিকো ২০২০-২১বার্সেলোনামার্ক আন্দ্রে টের স্টেগেনলিড স্পোর্টস
Previous Post

রতন দা’র হাসিটা ভুলতে পারছি না

Next Post

রাশেদ মামুন অপুর অভিনেতা হওয়ার গল্প

Next Post
রাশেদ মামুন অপুর ছবি, তিনি কালো টি-শার্ট পরা, ব্রিক ওয়াল পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশেদ মামুন অপুর অভিনেতা হওয়ার গল্প

বাংলাদেশি সিনেমা লালন, লালন ফকিরের জীবন ও দর্শন নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সিনেমায় লালনের জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT