চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সিনেমায় লালনের জীবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 17, অক্টোবর 2020
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমা লালন, লালন ফকিরের জীবন ও দর্শন নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক ফকির লালন সাঁই। তার জীবন দর্শন যুগে যুগে মানবতার বার্তা বিলিয়ে যাচ্ছে। শুধু বাংলা ভাষাভাষি মানুষকেই নয়, তার জীবন দর্শন প্রভাবিত করেছে পৃথিবীর কৌতুহলী প্রতিটি মানবিক মানুষকে।

তাঁর ১৩০তম তিরোধান দিবস শনিবার (১৭ অক্টোবর)। এদিন তাকে স্মরণে কুষ্টিয়ার ছেউড়িয়াতে বিরাট আসর বসে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা এবার হচ্ছে না। তবু তিনি বিভিন্নভাবে এই দিনে স্মরিত হচ্ছেন।

লালন, শুধুমাত্র একজন ব্যক্তি মানুষ নন। তাকে নিয়ে গবেষণা হয়েছে বিস্তর। তার জীবন দর্শনে প্রভাবিত হয়ে গল্প কবিতার সংখ্যাও কম নয়। প্রামাণ্যচিত্রেও তাকে ও তার বিভিন্ন দিক উপস্থাপন করেছেন নির্মাতারা।তবে সে তুলনায় তাকে নিয়ে বাংলা ভাষায় সিনেমার সংখ্যা হাতে গোনা।

মানবতাবাদী লালনের মৃত্যুদিনে তাকে নিয়ে নির্মিত বাংলাদেশের তিনটি উল্লেখযোগ্য কাহিনিচিত্রের কথা থাকলো এখানে, যারমধ্যে ‘মনের মানুষ’ নামের চলচ্চিত্রটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত:

 

মনের মানুষ: গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ মুক্তি পায় ২০১০ সালে। যৌথ প্রযোজনার এ ছবিতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অভিনয় করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় এর ‘মনের মানুষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে লালন ফকিরের জীবন ও কর্মের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে লালনের চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, শুভ্র কুন্ডু, পাওলি দাম, প্রিয়াংশু চ্যাটার্জী, তাথৈ, নাউফেল জিসান, চম্পা, হাসান ইমাম, শাহেদ আলী সহ আরও অনেকে।

চ্যানেল আই অনলাইন এর জন্য লালনের জীবন নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ লালন: লালনের বিভিন্ন দিক নিয়ে বহু আগে থেকেই কাজ করলেও ২০০৪ সালে লালন ফকিরের জীবন, সংগীত ও দর্শন নিয়ে কাহিনীচিত্র নির্মাণ করে তানভীর মোকাম্মেল। তার নির্মিত চলচ্চিত্রটি তৎকালীন সময়ে ব্যাপক প্রশংসিত হয়। এই সিনেমায় লালনের চরিত্রে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ। এছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শমী কায়সার, ওয়াহিদা মল্লিক জলি, রামেন্দু মজুমদার ও খুরশীদুজ্জামান উৎপল।

চলচ্চিত্রটি ২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

তানভীর মোকাম্মেল নির্মিত ‘লালন’ ছবির একটি দৃশ্য

লালন ফকির: মানবতাবাদী লালন ফকিরের জীবনী নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম ‘লালন ফকির’। এটি ১৯৭২ সালে মুক্তি পায়। যা নির্মাণ করেন বর্ষীয়ান অভিনেতা সৈয়দ হাসান ইমাম। সিনেমায় ফকির লালন সাঁইয়ের ভূমিকায় অভিনয় করেন ঢাকাই ছবির এক সময়ের তারকা অভিনেতা উজ্জ্বল। ছবিতে আরো অভিনয় করেন কবরী, আনোয়ার হোসেন প্রমুখ।

মুক্ততথ্য ভাণ্ডার উইকিপিডিয়া বলছে, হাসান ইমাম নির্মিত এটি ফকির লালন সাঁইকে নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র। নাট্যকার আসকার ইবনে শাইখ এর লালনকে নিয়ে নাটক ঢাকার নাট্যমঞ্চে বেশ কয়েকবার মঞ্চায়িত হয়েছিল। এ নাটকটি অবলম্বনেই সৈয়দ হাসান ইমামের সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মিত হয়। চলচ্চিত্রটিতে ফকির লালনের জীবন ও বাঙ্গালি সংস্কৃতির রুপায়ন তুলে ধরা হয়েছে।চলচ্চিত্রটির দুটি কপি এখনো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত আছে।

Tags: আজাদ আবুল কালামওয়াহিদা মল্লিক জলিকবরীচঞ্চল চৌধুরীচম্পাতাথৈতানভীর মোকাম্মেলনাউফেল জিসানপাওলি দামপ্রিয়াংশু চ্যাটার্জীমনের মানুষরাইসুল ইসলাম আসাদরামেন্দু মজুমদারলালনলালন ফকিরলিড বিনোদনশমী কায়সারশাহেদ আলীশুভ্র কুন্ডুসিনেমাসৈয়দ হাসান ইমামহাসান ইমাম
Previous Post

রাশেদ মামুন অপুর অভিনেতা হওয়ার গল্প

Next Post

করোনাভাইরাস: জীবনযাত্রা সচলের পাশাপাশি সংক্রমণ কমাতে হবে

Next Post
জনসাধারণের মধ্যে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: জীবনযাত্রা সচলের পাশাপাশি সংক্রমণ কমাতে হবে

জুনায়েদ ও তার পিতা একসাথে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে পা রাখতে প্রস্তুত আমিরপুত্র জুনায়েদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT