চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রত্নতাত্ত্বিক পর্যটন নিয়ে কাজ করে যাচ্ছেন এলিজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 23, মার্চ 2018
in নারী, লাইফস্টাইল
A A

ইংরেজি সাহিত্য বিষয়ে পড়তে গিয়ে গ্রিক ও ইজিপ্সিয়ান সভ্যতা ও স্থাপনা সর্ম্পকে জানা, আর তা থেকেই এলিজা বিনতে এলাহীর আগ্রহ তৈরি হয়  বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপরে। তিনি বিশ্বের ৩০টির বেশি দেশ ঘুরে দেখেছেন বিভিন্ন স্থাপনা, জেনেছেন ইতিহাস ও মিশেছেন বিভিন্ন জনগোষ্ঠির সঙ্গে।

ফেসবুক ভিত্তিক ট্রাভেল গ্রুপ বাংলার পথে ও ব্যাকপ্যাক রুমসের আয়োজনে এক ট্রাভেল আড্ডায় এসব তথ্য জানান তিনি। আড্ডায় এলিজার ভ্রমণ-গবেষণার কর্মের স্মৃতিচারণে তাকে সহায়ক তথ্য দিয়ে সাহায্য করেন দীর্ঘদিনের বন্ধু ও  সহযোদ্ধা বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজওয়ান ইউরেকা।

শহীদ বীর উত্তম আনোয়ারা গার্লস স্কুল এন্ড কলেজের পরে ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করে এআইইউবি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ থেকে এমবিএ করেছেন তিনি। পেশায় শিক্ষক এলিজা ঢাকার ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা থেকে শিক্ষাছুটিতে বর্তমানে নেদারল্যান্ডসের হেগ ইউনিভার্সিটি অব এপ্লাইড সায়েন্স থেকে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে পড়াশোনা করছেন। প্রত্নতাত্ত্বিক আকর্ষনকে তিনি তার পড়াশোনার অংশ হিসেবে যুক্ত করতে পেরেছেন বেশ সফলতার সঙ্গে, সেই সঙ্গে বাংলাদেশকেও। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে কীভাবে বিশ্বের দরবারে তুলে ধরা যায়, তা তার উচ্চতর পড়াশোনার বিষয়। কোয়েস্ট (অ্যা হেরিটেজ জার্নি ফর ডেভলপমেন্ট) নামের প্ল্যাটফর্ম তৈরি করে তিনি বাংলাদেশের স্থাপত্যকর্মগুলো পরিদর্শন করছেন এবং তা তুলে ধরছেন বিশ্ব দরবারে।

কেমন চলছে তার পড়াশোনা, ভ্রমণ ও কর্ম, তা সাবলীলভাবে জানিয়েছেন এই গুণী নারী।

ভ্রমণ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপরে কীভাবে আগ্রহ তৈরি হলো, সে সর্ম্পকে এলিজা বলেন, ইংরেজি সাহিত্য বিষয়ে পড়তে গিয়ে গ্রিক ও ইজিপ্সিয়ান সভ্যতা ও স্থাপনা সর্ম্পকে জানা ও আগ্রহ তৈরি। পরে মনে হলো, বিশ্বজুড়েতো অনেক কিছুই আছে, বাংলাদেশে কোথায় কী আছে তা জানা দরকার আগে। কোনো লক্ষ্য বা উদ্দেশ্যকে মাথায় রেখে না, আসলে নিজের জানার জন্য এই আগ্রহ ও ঘোরাঘুরি। আমি নিজে জানার সঙ্গে সঙ্গে আমার ছেলেকে জানানো দরকার বলেও আমার মনে হয়েছে। সেজন্য আমি যা দেখে আসি, যা শিখি, তা ছেলের সঙ্গে শেয়ার করি, তাকে বলি। তবে হ্যাঁ, বর্তমানে মনে করছি এ বিষয়গুলোর একটি আর্কাইভ বা প্রকাশনা থাকা দরকার।

দেশের প্রত্নতত্ত্ব ও দেশ ভ্রমণ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী- প্রত্নতাত্ত্বিক জায়গা গুলো ঘুরতে গিয়ে আবারো মনে হয়েছে , গর্ব করার মত নানা বৈচিত্রে ভরপুর এক সমৃদ্ধ জনপদ ‘বাংলাদেশ’। একবছরে প্রায় ২০ জেলার ঐতিহ্যের স্থাপনা ঘুরে মনে হয়েছে ভাঙ্গা ইটের ভাঁজে লুকিয়ে থাকা ইতিহাস ভবিষ্যতের জন্য ধরে রাখি। ২০১৬ সালের ১০ জুলাই শুরু হয় এই “হেরিটেজ জার্নি” যার নাম দিয়েছি QUEST। পুরান ঢাকার বলধা গার্ডেন দিয়ে শুরু হয় QUEST এর যাত্রা। এভাবে ঘুরতে ঘুরতে ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের সব জেলার প্রত্নতাত্ত্বিক তথ্য সরেজমিনে ঘোরা হয়েছে এবং সর্বশেষ আপডেটের উপরে প্রকাশনাযোগ্য তথ্য আমার কাছে আছে।

ইট-কাঠ আর পাথরের ঘেরা এ শহরেই এলিজা ছোট থেকে বড় হয়েছেন। মা আইনপ্রণেতা হওয়ায় জীবনের একটা বড় অংশ কেটেছে রাজধানীর এমপি হোস্টেলে। বর্তমানে সেই ইট-কাঠ-পাথরের গন্ডি পাড় হয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন বিশ্বের প্রায় ৩০টি দেশ। একজন ভ্রমণ পিপাসু হিসেবে তার দেখা দেশ-স্থানগুলো নিয়ে লিখেছেন ২টি বই। 

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দেশের পর্যটনের তুলনা ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে তিনি বলেন,’দেশের পর্যটন অনেকটা আগ্রহী ট্রাভেলারদের জন্যই এগিয়ে যাচ্ছে। পর্যটন বিকাশে অবকাঠামো উন্নয়নে সরকার অনেক কাজ করলেও পর্যটক আকর্ষণে ও দেশীয় ঐতিহ্যগত প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষায় অনেকটাই পিছিয়ে। কীভাবে ওইসব ঐতিহাসিক ও আদি স্থাপনাগুলো রক্ষা করতে হয়, তারও প্রায়োগিক জ্ঞানের ঘাটতি আছে। আমি অনেক জায়গায় দেখেছি, মেরামতের নামে পুরাতন ভবনের গায়ে থাকা স্থাপত্য নকশা তুলে ফেলে সরাসরি সিমেন্ট লেপে দেয়া হয়েছে। কোথাও আবার সেসব দেয়ালে ফুল-লতাপাতার টাইলস লাগিয়ে দেয়া হয়েছে। তারা অনেক সময় বুঝতেই পারছে না, কী দেখতে আসে পর্যটক? এসব বিষয়ে সচেতনতা তৈরিতে আমি নিজে বিভিন্ন সরকারি সংস্থায় সরাসরি গিয়েছি, কিন্তু তারা খুব একটা সাড়া দেন নাই। বিদেশী পর্যটকদের জন্য এয়ারকন্ডিশন আর দামী দালান বানিয়ে লাভ নেই, তারাতো তাদের দেশে সেসবেই বড় হয়েছে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনার বিষয়ে বিদেশীদের আগ্রহ আছে। কিন্তু পর্যটক নিয়ে আসতে পর্যটকদের নিরাপত্তা, ঐতিহ্যগুলো রক্ষা ও যোগাযোগ বাড়াতে হবে। আর আমার ভবিষ্যত পরিকল্পনা, যতো সম্ভব দেশ ঘুরবো, দেশের সব জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনা সরেজমিনে দেখবো এবং সেগুলো নিয়ে প্রকাশনা করার ইচ্ছে আছে। 

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী স্বামী ও এক পুত্র সন্তানের জননী এলিজা তার পরিবার নিয়েও ঘুরতে পছন্দ করেন। তারাও তার কাজে সমর্থন দিয়ে যাচ্ছেন। তিনি যা দেখছেন তা শুধু নিজে বা তার পরিবার দেখুক, তা চান না তিনি। তার চোখে দেশের মানুষ বিশ্ব দেখুক সেজন্য ভবিষ্যতে বন্ধুদের নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেন এই গুণী নারী।

আড্ডায় উপস্থিত ছিলেন বাংলার পথের এডমিন পলাশ ইসলাম, পর্যটন ব্যবসায়ী মাহবুব হোসেন সুমন, সাংবাদিক মাজহারুল হক মান্নাসহ আরও কয়েকজন ভ্রমণপ্রেমী।

Tags: অনলাইন পর্যটনকুয়াকাটানবরত্ন মন্দিরপর্যটনসাজেক ভ্যালি
Previous Post

সারা বিশ্বের কাছে আমরা নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

বাবার মতো পাইলট হতে চেয়েছিলো তানজীব সুলতান

Next Post

বাবার মতো পাইলট হতে চেয়েছিলো তানজীব সুলতান

উইলিয়ামসনের সেঞ্চুরি আর বৃষ্টির দাপট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT