চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনের সেঞ্চুরি আর বৃষ্টির দাপট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 23, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ডে-নাইট টেস্টের প্রথমদিনে শুরুর অংশে ইংল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জায় ডোবানোর পরের অংশে ১১৭ রানের লিড নিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিনে সেটি ১৭১ রানে টেনে নিয়েছে স্বাগতিকরা। তবে কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পর বৃষ্টি বিভ্রাটে শুক্রবার ২৩.১ ওভারের বেশি খেলা মাঠে গড়ায়নি।

অকল্যান্ডে বৃহস্পতিবার ২১ ওভারে অলআউট হয় ইংল্যান্ড। ২৭ রানে ৯ উইকেট পড়ার পর শেষ জুটিতে ৩১ রান তুলে টেস্ট ইতিহাসের ও নিজেদের সর্বনিম্ন ইনিংসের লজ্জা এড়ায় রুটের দল। বোল্ট-সাউদির তোপে অলআউট হয় মাত্র ৫৮ রানে।

পরে ৩ উইকেটে ১৭৫ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড। শুক্রবার খেলা হওয়া এক সেশনেরও কম সময়ের মাঝে পঞ্চাশ রানের মত তুলতে পারে কিউইরা। ৪ উইকেটে ২২৯ রানে দিন শেষ করে।

এর মাঝেই শতক তুলে নেন অধিনায়ক উইলিয়ামসন। ৯১ রানে ক্রিজে এসে ফিরেছেন ১০২ রানে। ১১ চার আর এক ছক্কার ইনিংসটি থামে অ্যান্ডারসনের বলে এলবি হয়ে। ক্যারিয়ারের ১৮তম সাদা পোশাকের সেঞ্চুরি কিউই অধিনায়কের। গড়লেন নিউ জিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড।

১৭ সেঞ্চুরি নিয়ে নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড অনেক দিন ধরেই ছিল মার্টিন ক্রোর। পরে সেই রেকর্ড স্পর্শ করেন রস টেলর ও উইলিয়ামসন। ১৮তম সেঞ্চুরিতে এখন এককভাবে শীর্ষে উইলিয়ামসন।

আরেক অপরাজিত হেনরি নিকোলস ২৪ রানে শুরু করে ৪৯ রানে থেমে আছেন। তার সঙ্গী ওয়েলিংটন ১৭ রানে অপরাজিত থেকে শুরু করবেন পরের দিনের খেলা।

আগের দিনই দুটি উইকেট তুলে নিয়েছিলেন অ্যান্ডারসন। এদিন আরেকটি নিলেন। অন্যটি ব্রডের। যে উইকেট দিয়ে ইতিহাসের কনিষ্ঠ পেসার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ পেসার। ৩১ বছর ২৭১ দিন বয়সে ১১৫তম টেস্টে এসে চারশ ছুঁয়েছেন ব্রড।

Tags: উইলিয়ামসনলিড স্পোর্টস
Previous Post

বাবার মতো পাইলট হতে চেয়েছিলো তানজীব সুলতান

Next Post

আমিরের কাছে সাহায্য চাইলেন শাহরুখ

Next Post
চ্যানেল আই অনলাইন- আমির শাহরুখ

আমিরের কাছে সাহায্য চাইলেন শাহরুখ

ক্যাপ্টেন আবিদের ভালোবাসার মুঠোয় ফিরলেন আফসানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT