মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের প্রস্তুতির কথা জানিয়েছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: Time for the first Test Match! এবার প্রথম টেস্ট-এর পালা!
এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজে ৫২ ও ৩১ রানের বড় ব্যবধানে হার দেখে টাইগাররা। তবে টাইগারদের শক্তির জায়গা ওয়ানডে ক্রিকেটে ঘুরে দাঁড়িয়ে ২-১এ সিরিজ শিরোপা ঘরে তুলে নেয় মাশরাফি বাহিনী।






