চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে ছাত্রদল সভাপতি রাজীব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 পূর্বাহ্ন 20, জুলাই 2015
in রাজনীতি
A A

ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে পটুয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। তাকে মাদক আইনে মামলা ছাড়াও ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ২৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার রাতে তাকে পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাট থেকে মাদকসহ গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী প্রাইভেটকারের চালক এবং বরিশালের মেহেন্দীগঞ্জ ছাত্রদলের ৪ নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

তবে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রোববার সন্ধ্যায় বরিশালের মেহেন্দীগঞ্জে তার বাবার কবর জিয়ারত শেষে স্থানীয় কয়েকজন নেতা-কর্মীদের নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিলেন রাজিব আহসান। পথে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ প্রেস ব্রিফিং করে জানান, রাজিব আহসান মাদক নিয়ে আসছেন এমন গোপন সংবাদে পুলিশ প্রাইভেট কার তল্লাশী করে লাগেজের ভিতর থেকে ৪৫ পিস ইয়াবা ও ১ বোতল মদ উদ্ধার করে।

তিনি বলেন, প্রাইভেট কার তল্লাশি করতে গেলে সে নিজেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলে পরিচয় দেয়। আমরা জানতে পারি যে ঢাকাতে তার নামে একাধিক মামলা রয়েছে। তারা মেহেন্দিগঞ্জ থেকে কুয়াকাটা যাচ্ছিলো।

ফয়েজ আহমেদ জানান, রাজিবের সাথে আরো চারজন সহযোগী ছিলো। ড্রাইভারসহ মোট তারা পাঁচজন। এরা হলেন; মো. সালাহউদ্দিন, মো. রফিকুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন ও সাইফুল ইসলাম। তারা সবাই মেহেন্দিগঞ্জের অধিবাসী।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন বলেন, রাজিব আহসান সরকারের প্রতিহিংসার শিকার। এটা সাজানো ঘটনা। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে হরতালসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

রাজিব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জেলা ছাত্রদল।

Tags: ছাত্রদলছাত্রদল সভাপতিরাজীব আহসান
Previous Post

বৃষ্টির কারণে ইনডোরেই টেস্ট প্রস্তুতি

Next Post

এবার প্রথম টেস্টের পালা: সাকিব

Next Post

এবার প্রথম টেস্টের পালা: সাকিব

রাষ্ট্রপতি ভবনের ফোনবিল ৫ লাখ রুপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT