চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার চাঁদপুরের সড়কে ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 25, নভেম্বর 2021
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরের সড়কে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, আহত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুরের সড়কে আরও তিনজন কলেজশিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছে আরও দুইজন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহীউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুমিল্লা ভিক্টরিয়া কলেজের মার্স্টাসের শিক্ষার্থী উর্মি মজুমদার ও রিফাত হোসেন। আরেকজন হলেন; চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র সাদ্দাম হোসেন।

তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সাদ্দাম হোসেন ও রিফাত মারা যায়। এবং গুরুতর আহত অবস্থায় অপর ৩ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা।

সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মজুমদার মারা যায়। অন্য দুইজনের মধ্যে ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সিএনজি চালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগের দিন চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায়মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ আরও ২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Tags: কলেজ শিক্ষার্থীচাঁদপুরতিন জন নিহতসড়ক দুর্ঘটনা
Previous Post

ইতিহাস গড়া প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলেন মাত্র কয়েকঘণ্টা

Next Post

ভিকি-ক্যাটরিনার বিয়েতে ফোন ব্যবহার নিষিদ্ধ

Next Post
ভিকি-ক্যাটরিনা বিয়ের অনুষ্ঠানে দম্পতি, পারিবারিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিকি-ক্যাটরিনার বিয়েতে ফোন ব্যবহার নিষিদ্ধ

জনসমাগমে মাস্ক পরা মানুষজন, স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার চোখ রাঙাচ্ছে করোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT