চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার চোখ রাঙাচ্ছে করোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 25, নভেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনসমাগমে মাস্ক পরা মানুষজন, স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শীত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপসহ বিশ্বে বিভিন্ন অঞ্চলে আবারও ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ভাইরাসটিতে মারা গেছে ৮ হাজার ১৭০ জন। নতুন শনাক্তের সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত আগের দিনের তুলনায় মৃত্যু এবং শনাক্তের সংখ্যা দুইটাই বেড়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ১৭০ জনের। একদিন আগে এই সংখ্যা ছিল ৮ হাজার ৪০ জন। ফলে বিশ্বে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫১ লাখ ৯১ হাজার ৭৭৪ জন।

আক্রান্তের সংখ্যাও বেড়েছে কয়েকগুন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৯৪১ জন, সেখানে আগের দিন ছিল ৫ লাখ ৫৫ হাজার ৩৬৬ জন। অর্থাৎ দৈনিক সাড়ে ৭৪ হাজারের বেশি শনাক্ত হয়েছে ভাইরাসটিতে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৯৬ লাখের বেশি।

পরিসংখ্যান বলছে, ২২ নভেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্রের করোনা মৃত্যু এবং সংক্রমণ আবারও অনেক বাড়ছে। যেখানে ২২ নভেম্বর মৃত্যু ছিল ৫৫৫ তিন দিনের ব্যবধানে বেড়ে শেষ ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৩ জন, এবং আক্রান্ত আবারও ১ লাখ ছাড়িয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ১ হাজার ২৪০ জন এবং আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৫৫৮ জন হলেও, জার্মানিতে একদিনেই শনাক্ত ৭৪ হাজার মানুষ। এই সময় দেশটিতে মৃত্যু ৩২১ জন।

ইউরোপের দেশগুলোতে তাকালে দেখা যাবে, ফ্রান্সে মৃত্যু ৮১ হলেও আক্তান্ত হয়েছে প্রায় ৩৩ হাজার। এছাড়াও পোলান্ডে মৃত্যু বেড়ে ৪৬০, ইতালিতে মৃত্যু ৮৫ , আক্রান্ত ১২ হাজার। অন্যদিকে ইউক্রেনে মৃত্যু ৫৯৫, মেক্সিকোতে ৪৬০ জন ও রোমানিয়াতে ১৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৭৬ জন এবং মারা গেছেন ১৪৯ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে একদিনে মৃত্যু ৩৯৬ এবং আক্রান্ত ৯ হাজার ১১৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৮৪২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৬ হাজার ৯৮০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tags: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীভারতযুক্তরাষ্ট্ররাশিয়া
Previous Post

ভিকি-ক্যাটরিনার বিয়েতে ফোন ব্যবহার নিষিদ্ধ

Next Post

গাজীপুরের রাস্তার পাশে মা ও মেয়ের গলাকাটা মরদেহ

Next Post
গাজীপুরের রাস্তার পাশে মা ও মেয়ের গলাকাটা মরদেহের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের রাস্তার পাশে মা ও মেয়ের গলাকাটা মরদেহ

অফিসে দুইজন কর্মচারীর মোবাইল দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিকে ডিক্যাপ্রিও এগিয়ে, ক্ষুব্ধ জেনিফার লরেন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT