চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে বুলবুলের দ্বিতীয় জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 23, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A

দেশ বরেণ্য সঙ্গীতজ্ঞ-বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে(বিএফডিসি)। নামাজে জানাজা শুরু হয় ২টা ২০ মিনিটে। এখন তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য এই সঙ্গীতজ্ঞ।

আহমেদ ইমতিয়াজ বুলবুল তার গান দিয়ে চলচ্চিত্রকে সমৃদ্ধ করলেও তার জানাজায় এফডিসি ছিল প্রায় তারকা শূন্য। গানের মানুষরাই বেশী ছিলেন। নায়কদের মধ্যে ছিলেন আলমগীর, রিয়াজ, জায়েদ খান। এছাড়া চোখে পড়ার মতো তারকা দেখা যায়নি। বিষয়টি নিয়ে অনেক শিল্পী ক্ষোভ প্রকাশ করেছেন।

কিংবদন্তি গায়ক তপন চৌধুরী বলেন, শিল্পীর উপস্থিতি আরো থাকা উচিত ছিল। বুলবুল ভাইয়ের গান ছিল চলচ্চিত্রের অপরিহার্য অংশ। তিনি চলে গেলেন। অথচ এফডিসির নায়ক-নায়িকারা সেভাবে কেউ এলো না। আমরা গানের মানুষ শহীদ মিনার, তার বাসায়  গিয়েছিলাম। কিন্তু তার শেষ শ্রদ্ধায় সম্মান জানাতে আরো নায়ক নায়িকা আসতে পারতো।

চলচ্চিত্রের তারকাদের উপস্থিতি কম কেন জানতে চাইলে জায়েদ খান বলেন, শিল্পী সমিতির পক্ষ থেকে আমি সবাইকে এসএমএস করেছি, ফোন করেছি। কেউ না এলে আমার কিছু করার নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দায়িত্ব পালন করেছি।

এর আগে বুধবার (২৩ জানুয়ারি) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

২২ জানুয়ারি মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বীর মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তারপর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বয়স হয়েছিল ৬৩ বছর।

এর আগে ২০১৮ সালের মাঝামাঝি বুলবুলের হার্টে আটটি ব্লক ধরা পড়ে। তার শারীরিক অবস্থার কথা জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুজনেই শোক প্রকাশ করেছেন।

Tags: আহমেদ ইমতিয়াজ বুলবুলএফডিসিলিড নিউজ
Previous Post

৫ সচিবসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে লিগ্যাল নোটিশ

Next Post

নারীকে ধর্ষণের চেষ্টা, রক্ষা করলেন এক সাহসী পুলিশ কর্মকর্তা

Next Post
নারীর প্রতি সহিংসতা রোধে একসাথে দাঁড়িয়ে প্রতিবাদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীকে ধর্ষণের চেষ্টা, রক্ষা করলেন এক সাহসী পুলিশ কর্মকর্তা

ইভান্সের ব্যাটে রাজশাহীর লড়াইয়ের পুঁজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT