চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভান্সের ব্যাটে রাজশাহীর লড়াইয়ের পুঁজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 23, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচেই এবারের বিপএলে প্রথম সেঞ্চুরি করেছিলেন লরি ইভান্স। এদিনও রান পেলেন ইংলিশ ব্যাটসম্যান। শুরুটা ধীরে হলেও শেষে ঝোড়ো ফিনিশিংয়ে দেড় শতাধিক রানের স্কোর গড়ছে তার দল।

ইভান্সের ৭৪ রানের ইনিংসে ভর করে চট্টগ্রাম ভাইকিংসকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে রাজশাহী কিংস। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫৭ রান করে মেহেদী হাসান মিরাজের দল।

বিপিএলের ২৭তম ম্যাচে উভয় দলই একটি করে পরিবর্তন নিয়ে নামে। শ্রীলঙ্কার সানাকার জায়গায় এদিন ভাইকিংস দলে নেয় নাজিবুল্লাহ জাদরানকে। আর শাহারিয়ার নাফিসকে বসিয়ে রাজশাহী নেয় সৌম্য সরকারকে।

টস হেরে ব্যাটে নামে রাজশাহী। সুযোগ পেয়ে এই ম্যাচেও কিছু করতে পারেননি সৌম্য। ওপেন করতে নেমে ৬ বল খেলে আউট হন ৩ রানে। ব্যর্থ মার্শাল আইয়ুবও। তার অবস্থা আরও খারাপ। সাত বল খেলে এক রান। দলীয় আট রানেই দুই উইকেট নেই। প্রথমে সৌম্যকে ফেরান রবি ফ্রেইলিঙ্ক। আর আইয়ুবকে ফেরান খালেদ আহমেদ।

দ্রুত দুই উইকেট হারানোর পর জুটি গড়েন দুই বিদেশি ইভান্স ও রায়ান টেন ডেসকাট। আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জুটিতে ১৪৮ রান তুলে অবিচ্ছিন্ন ছিলেন এ দুজন। এদিনও তেমন ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ২৮ রান করে ডেসকাট ফিরতেই শেষ হয় সম্ভাবনা। ডাচ তারকাকে আবু জায়েদ রাহি ফেরানোর পর দ্রুতই জাকির হাসানের (৫) উইকেট তুলে নেন সানজামুল ইসলাম।

দলকে একাই টানছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। শেষ পর্যন্ত খালেদ আহমেদ ফেরান ইভান্সকে। ৫৬ বলে আটটি চার ও দুই ছক্কায় ৭৪ রান করে মুশফিকের হাতে ক্যাচ হন তিনি।

এদিন আর ওপেন করেননি রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সপ্তম ব্যাটসম্যান হিসেবে শেষদিকে ক্রিজে আসেন তিনি। নিজে ১০ রান করলেও ক্রিস্টিয়ান জোঙ্কারের সঙ্গে গুরুত্বপূর্ণ ৩৮ রানের জুটি গড়েন। তিন চার ও দুই ছক্কায় ২০ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন জোঙ্কার। শেষ ২৬ বলে ৬৫ রান নিয়ে লড়াইয়ের পুঁজি গড়ে রাজশাহী।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহী কিংস
Previous Post

নারীকে ধর্ষণের চেষ্টা, রক্ষা করলেন এক সাহসী পুলিশ কর্মকর্তা

Next Post

‘ডন’ হবেন না শাহরুখ?

Next Post
শাহরুখ

'ডন' হবেন না শাহরুখ?

বিশ্বজুড়ে হোয়াটস অ্যাপে সমস্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT