চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত সহজে তো ফোকাস সরার কথা না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 অপরাহ্ন 09, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে এগিয়ে নিতে পারবেন তো মাশরাফী বিন মোর্ত্তজা! এমন সংশয়ের খচখচানি দূর করে দিয়েছেন উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে নিয়েই। ৩ উইকেট ঝুলিতে ভরে নড়াইল এক্সপ্রেস হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

মাশরাফীর সামনে থেকে দেয়া অসাধারণ নেতৃত্বে ৫ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেন টাইগার অধিনায়ক। পারফরম্যান্সেই দিয়ে দিলেন গত কয়েকদিনে ওঠা অনেক প্রশ্নের জবাব।

মাশরাফী অবশ্য এটিকে ‘জবাব’ হিসেবে দেখতে চান না। দেড়যুগ ধরে ক্রিকেট খেলার অভিজ্ঞতা মাঠের বাইরের ব্যস্ততায় হাওয়া হয়ে যাওয়ার কথা নয়; সেটিই বোঝাতে চাইলেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে।

‘জবাব দেয়ার কি আছে? জবাব দেয়ার কিছু নেই। খারাপ পারফর‌ম্যান্স হলে বলতো(খেলায় প্রভাব পড়েছে), এটাই স্বাভাবিক। আসলে জবাব দেয়ার কিছু নেই। ১৮ বছর ধরে খেলছি, সহজে ফোকাস সরার তো কথা না। প্রত্যেকটা মানুষ নিজেকে খুব ভালো করে চেনে। সবাই চেনে কিনা জানি না, আমি আমাকে চিনি। এত সহজে তো ফোকাস সরার কথা না। বিশেষ করে গেল কিছুদিন ধরে এ নিয়েই চেষ্টা করে যাচ্ছি, বলটা যেখানে করতে চাই পারছি কিনা; এটা নিয়ে ফোকাস করে যাচ্ছিলাম, জবাব দেয়ার কিছু নেই।’

জিম্বাবুয়ে সিরিজে পুরোপুরি ফিট ছিলেন না মাশরাফী। বোলিংয়ে স্পষ্ট হয়েছিল তার প্রভাব। ঊরু ও কুঁচকির চোট নিয়েই খেলে গেছেন। এখনও পুরোপুরি ফিট হতে পারেননি সেটি স্বীকার করলেন অকপটে। সেইসঙ্গে দিলেন একটি দুঃসংবাদও, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছি। আজ ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল, আমি চেয়েছি খেলতে।’

ফিটনেস টেস্টে নেতিবাচক কিছু এলে হয়ত খেলাই হত না মাশরাফীর। কিন্তু বোলিং দেখে কে বলবে শারীরিকভাবে এখনও নিজেকে হারিয়ে খুঁজছেন রোববারই ২০০তম ওয়ানডে খেলা এ মহাতারকা!

১০ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে মাশরাফী এদিন ফেরান উইন্ডিজের টপ ও মিডলঅর্ডারের তিন ব্যাটসম্যানকে। ৬০টি ডেলিভারির মধ্যে ডট বল ছিল ৪১টি। এ ডানহাতি পেসারের দশ ওভারে বাউন্ডারি এসেছে মাত্র দুটি। নিজের প্রথম ওভারের প্রথম বলে একটি চার ও শেষ ওভারের শেষ বলে একটি ছক্কা। রান আটকে আটকে বোলিং করে যাওয়াতেই এসেছে সফলতা।

Tags: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
Previous Post

চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

Next Post

নারীদের মুক্তির জন্য বেগম রোকেয়া নিজের জীবন উৎসর্গ করেছেন

Next Post

নারীদের মুক্তির জন্য বেগম রোকেয়া নিজের জীবন উৎসর্গ করেছেন

‘চার ওপেনার’ খেলানোর ব্যাখ্যা দিলেন মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT