চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চার ওপেনার’ খেলানোর ব্যাখ্যা দিলেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 09, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

স্কোয়াডে ইনফর্ম চার ওপেনার থাকায় মধুর সমস্যায় পড়েছিল বাংলাদেশ। সমাধানটাও হল মধুর। উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন চারজনই। শুরুর তিন পজিশনে ছিলেন তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস। ছয়ে খেলেছেন সৌম্য সরকার।

ইমরুল (৪) ছাড়া সবাই পেরিয়েছেন দুঅঙ্কের ঘর। তামিম ১২, লিটন ৪১, সৌম্য ১৯। তিন ক্রিকেটারই ছিলেন ২২ গজে সপ্রতিভ। অবশ্য লিটন ছাড়া ইনিংস টেনে নিতে পারেননি অন্যরা। শেষ পর্যন্ত মিডলঅর্ডারে মুশফিকুর রহিম ও লোয়ার-মিডলে নামা মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেই জয়ের বন্দরে নোঙর করে টাইগাররা।

১৯৬ রানের ছোট লক্ষ্য তাড়ায়ও মিডলঅর্ডারকেই বুক চিতিয়ে দাঁড়াতে হয়েছে। যে কারণে ম্যাচ শেষে উঠে এল প্রশ্নটি, চার ওপেনার কি পরের দুটি ওয়ানডেতে ধরে রাখা সম্ভব হবে? জবাবে মাশরাফী খোলাসা করলেন দলের ভাবনা-চিন্তার কথা।

‘আমাদের তিন নম্বর পর্যন্ত ইমরুল আছে। সাকিব পাঁচে নেমে এসেছে। সৌম্য ছয়-সাতে নামবে। ছয়-সাতে যারা নামে শটস খেলার সামর্থ্য থাকে, মিঠুনের নেই তা না। কিছুটা সহজ হয়েছে সাকিব পাঁচে ব্যাট করাতে। যেহেতু সাকিব পাঁচে ব্যাট করছিল, সেহেতু মিঠুন অথবা সৌম্য, এক্ষেত্রে সৌম্যর কাছে কিছু ওভার যদি পাওয়া যায়। আর শেষদিকে লেফট-রাইট কম্বিনেশন করা ছিল। সাকিব আউট না হলে রিয়াদ সৌম্যর আগে নামত।’

‘মিঠুনের সঙ্গে কথা বলেছি। আমি বলবো ও খুব আনলাকি। যে ফর্মে ছিল সেখান থেকে তার খেলতে না পারা দুর্ভাগ্যের। ও পাঁচে ব্যাটিং করেছে, ছয়ে পারবে না তাও না। সাকিব পাঁচে থাকায় ওখানে হেভি ব্যাটসম্যান রাখতে পারলে সুবিধা হত, এই ফরম্যাটে। কিন্তু কোনকিছুই আসলে নিশ্চয়তা দেয় না। তবে শীর্ষ তিনে এদের চার জনের তিন জনেরই খেলার সম্ভাবনা বেশি। যেহেতু এই মুহূর্তে বাইরে ওইরকম কেউ নেই। বেশিরভাগ ম্যাচই এরা খেলে আসছে। এদের চার জন থেকে তিন জন খেলার সম্ভাবনাই বেশি।’

Tags: মাশরাফীলিড স্পোর্টস
Previous Post

নারীদের মুক্তির জন্য বেগম রোকেয়া নিজের জীবন উৎসর্গ করেছেন

Next Post

৩০০ আসনে ধানের শীষ প্রতীকে ২৯৮

Next Post

৩০০ আসনে ধানের শীষ প্রতীকে ২৯৮

মাহী বি চৌধুরীর গ্রা‌মের বা‌ড়িতে দুর্বৃত্তদের হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT