ভারতের মুম্বাইয়ের সম্মানজনক ১৫তম ‘থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালে’ জুরি স্পেশাল মেনশন পুরস্কার অর্জন করেছে তাসমিয়াহ্ আফরিন মৌ পরিচালিত শর্টফিল্ম কবি ‘স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ বা স্টেইটমেন্ট আফটার মাই পোয়েট হাজবেন্ড’স ডেথ।
আজ ২২ ডিসেম্বর মুম্বাইয়ের দাদর-এ রবীন্দ্র নাট্য মন্দিরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়।
এর আগে চলতি মাসেই বাংলাদেশের ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তারেক শাহারিয়ার বেস্ট শর্টফিল্ম পুরস্কার পেয়েছে ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। এই নিয়ে মুক্তির এক মাসের মধ্যেই এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ঝুড়িতে দু’টি পুরস্কার এলো।
খনা টকিজ নিবেদিত ও তাসমিয়াহ্ আফরিন মৌ পরিচালিত “কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি” এর আগে গত ৩০ নভেম্বর ফ্রান্সের ৩৪তম ত্যুস কুউস ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এছাড়াও পোল্যান্ডের জুবরঅফকা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে এ মাসেই অংশ নেয় স্বল্পদৈর্ঘ্য ছবিটি।
চলচ্চিত্রটির প্রযোজক রুবাইয়াত হোসেন। এর সিনেমাটোগ্রাফি করেছেন ইমরানুল ইসলাম,সম্পাদনা,শব্দ পরিকল্পনা এবং গ্রেডিং করেছেন সুজন মাহমুদ,সংগীত পরিচালনা করেছেন এস কে শান। অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল,আলী আহসান প্রমুখ। নেপথ্য কণ্ঠঅভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। প্রযোজনা প্রতিষ্ঠান-খনা টকিজ।









