চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা-ধানের শীষের লড়াইয়ে আইভীর জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 22, ডিসেম্বর 2016
in রাজনীতি
A A

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা ও ধানের শীষের ভোটের লড়াইয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় পেয়েছেন তিনি। এই নিয়ে টানা দুইবার নারায়নগঞ্জের মেয়র নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী।

রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার ফলাফল ঘোষণা করে জানান, নির্বাচনে ১৭৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট।

সেই হিসেবে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আইভী।

আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব শেষ হয় বিকাল ৪টায়। গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার জন্য নির্বাচন কমিশনের আহ্বানে স্বতস্ফুর্তভাবে সাড়া দিয়েছে ভোটাররা। কিছু অভিযোগ থাকলেও সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা যায়।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে বিজয় চিহ্ন দেখান সেলিনা হায়াৎআইভী

মূলত নৌকা আর ধানের শীষের মধ্যে লড়াই হলেও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ২০১ জন প্রার্থী। ৭টি রাজনৈতিক দলের ৭ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৩৮ জন।

নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। ভোটকেন্দ্র ১৭৪টি। ভোটকক্ষ ১৩৪টি।

পুলিশ, র‌্যাব, আনসার ভিডিপি ও কোস্টগার্ডসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, থাকেন ৪ হাজার ৮৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

Previous Post

বাংলাদেশে ২০১৬ ছিলো জঙ্গিবাদ উত্থানের বছর

Next Post

দীর্ঘ ৩০ বছর পর গ্রামীণ ব্যাংক ভবন ছাড়লেন ড. ইউনুস

Next Post

দীর্ঘ ৩০ বছর পর গ্রামীণ ব্যাংক ভবন ছাড়লেন ড. ইউনুস

সূক্ষ্ম কারচুপি হয়েছে: সাখাওয়াত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT