চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ব্যারিস্টারের ফেসবুক লাইভে সরল স্কুলের সামনের ডাস্টবিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

একের পর এক ফেসবুক লাইভে এসে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করে দৃষ্টান্ত রেখে চলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।

সর্বশেষ গত রোববার বিকেলে ফেসবুক লাইভে এসে রাজধানীর সুরিটোলা বিদ্যালয়ের সামনে থাকা ময়লার ডাস্টবিনটি সরিয়ে নেয়ার আহ্বান জানানোর ৬ ঘণ্টার মধ্যেই সে ডাস্টবিনটি সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘গত রোববার বিকেলের দিকে ওই স্কুলের সামনে থাকা ময়লা, ময়লার ডাস্টবিনটি দেখে ওই ডাস্টবিনের ওপর দাঁড়িয়েই আমি ফেসবুকে লাইভে আসি। এরপর ফেসবুক লাইভে বলি, ‘আমি একটি ময়লা ডাস্টবিনের ওপর দাঁড়িয়ে আছি। এটি একটি ডাস্টবিন। ডাস্টবিন থাকতেই পারে। কিন্তু এটি একটি বিদ্যালয়ের সামনে, বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে এ ডাস্টবিন। বিদ্যালয়টিতে ১৫০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। বিদ্যালয়ের ফটকেই এ ডাস্টবিন।

জজকোর্ট থেকে হাইকোর্ট যাওয়ার পথে, গুলিস্তানে, সৈয়দ নজরুল ইসলাম সরণির সামনে আপনারা এই ডাস্টবিনটি পাবেন। আমার কষ্ট লাগে যে কারোই এটি চোখে পড়ে না। ১৫০০ বাচ্চা যে জায়গায় থাকে, সে বাচ্চার চোখের সামনে আপনি সারাক্ষণ, দুর্গন্ধের ডাস্টবিন রেখে দিয়েছেন। এদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেন। কোনো বিদ্যালয়ের সামনে দুর্গন্ধের ডাস্টবিন থাকতে পারে না। আল্লাহর ওয়াস্তে এদের দুর্গন্ধ থেকে মুক্তি দেন। এদের যদি দুর্গন্ধ থেকে মুক্তি দেন আমার বিশ্বাস তখনই বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে। এই ফেসবুক লাইভের ৬ ঘণ্টার মধ্যেই ওই ডাস্টবিনটি সরিয়ে নেওয়া হয়।’’

ডাস্টবিন সরিয়ে নেয়ার ঘটনায়ই একমাত্র নয়! এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাতে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন এই ব্যারিস্টার। পথে নরসিংদীর শিবপুরে সড়কের মাঝে একটি বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি দেখতে পান তিনি। তখনই গাড়ি থেকে নেমে ফেসবুক লাইভে এসে ওই খুঁটিটি সরাতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এ আইনজীবী।

অবাক করা ঘটনা হলো, রাত পেরুতে না পেরুতেই সেই খুঁটি সরিয়ে ফেলে কর্তৃপক্ষ। এতটা দ্রুততার সাথে খুঁটি সরানের সেই ঘটনা এই আইনজীবী তার নিজের ফেসবুকে যখন শেয়ার করেন তখনই ঘটে ভিন্ন ঘটনা! সারাদেশের বিভিন্ন এলাকার সড়কের মধ্যে থাকা বিপজ্জনক সব খুঁটির ছবি মানুষ পাঠাতে থাকে তার ফেসবুক মেসেঞ্জারে। এরপর সৈয়দ সায়েদুল হক সুমন তার মেসেঞ্জারে আসা সবগুলো খুঁটির ছবি এক সঙ্গে করে গত বুধবার হাইকোর্টে জনস্বার্থে একটি রিট করেন।

ওই রিটে সারাদেশের সড়ক মহাসড়কের মধ্যে থাকা সব ধরনের বিপজ্জনক খুঁটি দ্রুত অপসারণ চাওয়া হয়। এরপর সেই রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সারাদেশের সড়ক-মহাসড়কে থাকা বৈদুতিক খুঁটিসহ সব ধরনের বিপজ্জনক খুঁটি সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন।

এসকল কর্মকাণ্ডই শুধু নয়। জন্মস্থান সিলেটে নিজ খরচে প্রায় অর্ধশতাধিক কাঠের ব্রিজ তৈরি করেছেন এই আইনজীবী। এছাড়া করেছেন একাধিক খেলার মাঠ। আর চলার পথে জখনই যেখানে কোন সমস্যা দখেন সে সমস্যা সমাধানের আহবান জানান ফেসবুক লাইভে।

Tags: ডাস্টবিনফেসবুক লাইভ
Previous Post

উপকূলবর্তী এলাকায় প্রিম্যাচিউর শিশু: দ্রুত পদক্ষেপ নিতে হবে

Next Post

একুশে গ্রন্থমেলায় আসলো ‘আগস্ট আবছায়া’

Next Post

একুশে গ্রন্থমেলায় আসলো ‘আগস্ট আবছায়া’

মির্জা ফখরুল

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT