চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপকূলবর্তী এলাকায় প্রিম্যাচিউর শিশু: দ্রুত পদক্ষেপ নিতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:01 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

এতদিন আমরা জেনেছি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকার পরিবেশে ভারসাম্যহীনতা তৈরি হয়ে ঝুঁকির মুখে পড়েছে। কিন্তু চ্যানেল আইয়ে প্রচারিত একটি প্রতিবেদনে জানা গেলো, এর পাশাপাশি ওই এলাকার গর্ভবতী মায়েরা অপুষ্টির শিকার হচ্ছেন। এতে সেখানে প্রিটার্ম ও প্রিম্যাচিউর শিশুর জন্মহার ক্রমেই বেড়ে যাচ্ছে।

এরই মধ্যে সিডর বা আইলার মত বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে এই অঞ্চল। ভয়াবহ সেই বিপর্যয়ের কারণে গাছপালাও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পাড়ছে না। এরই মধ্যে সেখানে পুষ্টিকর খাবারের সংকটের সাথে আছে সুপেয় পানিরও অভাব।

এত এত সব সমস্যার প্রভাব পড়ছে গর্ভবতী মা এবং গর্ভজাত শিশুর ওপর। আর এতেই বাড়ছে প্রিটার্ম ও প্রিম্যাচিউর শিশুর সংখ্যা। গত দুই বছরে এই অঞ্চলে প্রায় ছয় হাজার প্রিটার্ম ও প্রিম্যাচিউর শিশু জন্ম নিয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট লবণাক্ততার কারণে এই অঞ্চলে সবজি উৎপাদনও কমে গেছে। ফলে সংকটটা আস্তে আস্তে বড় আকার ধারণ করছে।

সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও নিশ্চিত করে বলা যায়, সারাদেশেই প্রিম্যাচিউর শিশুর জন্মহার বাড়ছে। জলবায়ূ পরিবর্তনের প্রভাব আসলে এখন যে শুধু উপকূলীয় অঞ্চলেই সীমাবদ্ধ, তা নয়। সারাদেশই এর শিকার। তবে উপকূলীয় এলাকায় প্রভাবটা সরাসরি। তাই সেখানে ফলাফলটাও চোখে পড়ছে।

যাইহোক না কেন, প্রিম্যাচিউর শিশুর জন্মহারের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করার উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানকে নিতে হবে। স্পষ্ট করে জানাতে হবে কিভাবে আর কেন এসব হচ্ছে? এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে।

আমরা জানি, একটি শিশু প্রিম্যাচিউর অবস্থায় জন্ম নিলে নানা সংকটে তাকেও যেমন পড়তে হয়, তার পরিবারকে নানা সমস্যার মধ্যে যেতে হয়। যা কাটিয়ে উঠা অনেকের পক্ষেই সম্ভব হয়ে উঠে না। আমরা মনে করি, এখনই এ নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নিতে হবে। তবেই প্রিম্যাচিউর শিশুর জন্মহার নিয়ন্ত্রণ সম্ভব।

Tags: আইলাউপকূলউপকূলীয় এলাকাজলবায়ু পরিবর্তনপ্রিম্যাচিউর শিশুসিডর
Previous Post

কিশোরী ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

Next Post

এক ব্যারিস্টারের ফেসবুক লাইভে সরল স্কুলের সামনের ডাস্টবিন

Next Post

এক ব্যারিস্টারের ফেসবুক লাইভে সরল স্কুলের সামনের ডাস্টবিন

একুশে গ্রন্থমেলায় আসলো ‘আগস্ট আবছায়া’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT