চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একা নারীর লড়াইয়ের পথটা বড় বন্ধুর

হাসিনা আকতার নিগার by হাসিনা আকতার নিগার
9:32 অপরাহ্ন 04, মার্চ 2021
in মতামত
A A
নদীর পাশে জল সংগ্রহের জন্য নারী, প্রকৃতি ও জীবনচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসারেে মেয়ে যখন জন্ম গ্রহণ করে তখন বলা হয়, ‘ ঘরে লক্ষ্মী এসেছে।’ এ কথা দিয়ে জন্মের পরই মেয়েটিকে প্রতিনিয়ত যেন দিতে হয় ভাগ্য পরীক্ষা। এমনকি তার বাবার কর্মজীবনে সফলতা থেকে শুরু করে ব্যর্থতা সব কিছু যেন সে নিয়ন্ত্রণ করে। সবার অজান্তে মেয়েটি বড় হতে থাকে সে লক্ষ্মী না অপয়া- এ শব্দ দুটি দিয়ে সাপ লুডু খেলার মতো জীবন নিয়ে।

জীবনের পথ চলতে গিয়ে নারীকে পদে পদে শুনতে হয় সে লক্ষ্মী, না অপয়া । এ শব্দগুলোর সাথে লড়াই করে যে নারীরা সমাজে টিকে আছে তারা মানুষ হিসাবে সংগ্রাম করে। তাদের কাছে শারীরিক অবয়বের নারী পুরুষ মুখ্য নয়।

সাধারণত মেয়েদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিখানো হয় জীবনে যাই হও না কেন তোমাকে সংসার সামলাতে হবে । স্বামীকে খুশি করতে হবে। সন্তানদের মানুষ করতে হবে। আর তাই সংসারের কাজ জানতে হবে সবার আগে। যতই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন মানুষের জীবনে, আমাদের সমাজ পরিবার থেকে এ ধারণা আজও শেষ হয়ে যায়নি।

বয়সের সীমা ১৬’ তে পড়তেই চিন্তা শুরু মেয়ের বিয়ে নিয়ে। যতভাবে স্বামীর ঘরে মেয়েকে সুখী করা যায় তার চেষ্টা থাকে মেয়ের পরিবারের। বিয়ের পর স্বামীর ঘরে পা দিতেই শুনতে হয়ে জন্মের পরের সে কথাটি ‘বউ ঘরে লক্ষ্মী নিয়ে আসবে।’ এবারের ভাগ্যে পরীক্ষাটা অনেক বেশী কঠিন। কারণ মেযেটি বুঝে সংসারে চুন থেকে পান খসলেই বলবে সব দোষ তার। সে অপয়া। হয়ত কেউ কেউ বলবে এসব এখন অচল কথা। সেটা বলে সাধুবাদ পেতে পারে কিন্তু নারী জীবনের এটা এক নির্মমতা। আসলে রেল লাইন সমান্তরালভাবে বইলেও জীবন সেভাবে চলে না।

একদিন হয়ত সে নারী আপন ভাগ্যেকে নিয়তির বিধান মনে করে ঘর ছাড়া । শুরু হয় জীবনের আরেক গল্প। এমন হাজারো গল্পময় জীবনের নারীদের কথা কেউ জানে না। তারা কি করে আর্থ সামজিক ব্যবস্থার সাথে লড়াই করে সন্তান মানুষ করে নিজেকে বাঁচিয়ে রাখে। তাদের জীবনের হতাশা বিষণ্ণতা শুধুই তার অনুভব করে। কেননা এ সমাজে ঘর ছাড়া নারীকে কোন যাচাই বাছাই ছাড়া শুনতে হয়, ‘ঘর যখন ছেড়েছে দোষ তার।’ আর আইনি প্রক্রিয়াতে সংসার বিচ্ছেদের প্রাপ্তিটুকু নারী এবং সন্তানরা তেমন করে পায় না। কারণ সেখানে রয়েছে নানা দুর্বলতা।

নারী দিবস এলেই সবার মুখে নারীদের উচ্ছ্বসিত কথা সকল স্থানে। নারী পুরুষের কোন বৈষম্যতা আর থাকবে না তা নিয়ে সেমিনার সভা সমাবেশ কত কি হয়।

কিন্তু যারা জীবনের সংগ্রামটা একা করছে তাদের জন্য কি কিছু করার নেই এ রাষ্ট্রের। একজন একা নারী কাজের ক্ষেত্র থেকে সকল স্থানে নানাভাবে বিব্রত হয় । মাঝে মাঝে এমন পরিবেশ সৃষ্টি হয় যেন স্বামীবিহীন একজন নারী হওয়াটা জীবনের চরম অপরাধ। কিন্তু কেন এমন হবে?

কোন কাজের ক্ষেত্রে সবার আগে স্বামীর পরিচয় টাই মুখ্য হয়ে যায়। অথচ একজন পুরুষকে কেউ কোন দিন প্রশ্ন করে না তার স্ত্রী কি করে, তার নাম কী?

তারপর দেখা যায় বিপরীত পরিবেশ যখন সে নারী জীবন পরিচালনা করে তখনও প্রশ্ন আর নানা কথা শুনতে হয়। আর এমন কথাতে বিশেষ করে আহত হয় তার সন্তানটি। যার প্রভাবে হয়তবা সে সন্তানটি বেছে নেয় বিপথগামী কোন পথ। একজন সংগ্রামী মায়ের সন্তান যদি সুস্থ ভাবে বড় না হয় তবে সেটা তার জীবনের সকল প্রচেষ্টাকে অসার করে দেয়।

শিক্ষার্থীরা ক্লাসে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ এমন জীবনের সংগ্রামে বেঁচে থাকার লড়াই করতে করতে নারীটি ভুলে যায় সে কি নারী না পুরুষ । কারণ আত্মিকভাবে সে একজন মানুষ হয়ে তার সব দায়িত্ব পালন করে। সন্তানের কাছে সে বাবা সে মা। তার আপন কোন সত্ত্বা আর থাকে না। জীবনের ভালোবাসার গল্প গুলো হয়তবা স্বপ্ন হয়ে থাকে চিরদিন। কারণ জীবনের দায়ভারটাই তার সব।

আবার এমন নারীদের অনেকের নিজেদের সফলতা বা সন্তানের সফলতার অন্তরালের অশ্রুটুকু কেউ জাানে না। একান্ত একাকীত্বে সে শুধু নিজে খুঁজে বেড়ায় তার আপন সত্ত্বাকে। হতাশা বিষাদ বা আনন্দ তাকে ছুঁতে পারে না। কারণ জীবন সংগ্রামটা তার একমাত্র বাঁচার অবলম্বন।

এমন হাজারো নারীদের জীবনে রয়েছে সংসার আর সন্তানদের সফলতা কিংবা ব্যর্থতার কাহিনী। জীবনের চাহিদার কাছে সন্তানকে নিয়ে তাদের কারো কারো স্বপ্ন হয়ত পূরণ হয় না দৈন্যতার কারণে। কিংবা নিজের জীবনের সব টুকু বির্সজন দিয়ে লড়াই করে সমাজে টিকে থাকে নীরবে নিভৃতে। তবু তারা নারী নয় একজন মানুষ হিসাবে বেচেঁ থাকার সংগ্রাম করে নিরন্তর। সে নারী বা পুরুষ তা যেমন মূল বিষয় নয় তেমনি নারী লক্ষ্মী না অপয়া তা বড় গৌণ হয়ে যায় জীবনে। কেননা তার জীবন যুদ্ধটা শুধুই তার একার।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: নারী
Previous Post

৫ মার্চ রাজু আলীমের জন্মদিন

Next Post

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের তদন্ত শুরু

Next Post
আন্তর্জাতিক আদালত ভবনের সামনে দৃশ্য, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের তদন্ত শুরু

টেকনাফে ভয়ংকর মাদক আইস জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে ভয়ংকর মাদক ‘আইস’ জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT