চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ভয়ংকর মাদক ‘আইস’ জব্দ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:38 অপরাহ্ন 04, মার্চ 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফে ভয়ংকর মাদক আইস জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে ২ কেজি শক্তিশালী মাদক আইস সহ মোঃ আব্দুল্লাহ নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার গোলাম নবীর ছেলে। এসময় আব্দুর রহমান নামে তার এক সহোদর পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর জিল্লুর রহমান আজ বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান: বেশ কিছুদিন যাবৎ মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা “ক্রিস্টাল মেথ” এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজর রাখা হচ্ছিল। বুধবার বিকালে জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুই কেজি আইস উদ্ধার সহ আটক করা হয় মো: আব্দুল্লাহকে।

এসময় তার সহোদর আব্দুর রহমান পালিয়ে যায়। পরে মাদকের চালানের নমুনা জরুরি ভিত্তিতে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষার পর আজ সকালে নিশ্চিত হন উদ্ধার মাদক শক্তিশালী আইস। যা ভয়ংকর মাদক ইয়াবার চেয়ে বুহগুন শক্তিশালী। যা ইতিমধ্যে দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকার মতো।

এর আগে ঢাকায় ৬শ গ্রাম আইস উদ্ধার করা হয়েছিল। আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে।

এ ঘটনায় আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

Tags: মাদক আইস
Previous Post

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের তদন্ত শুরু

Next Post

‘খসড়া হিন্দু উত্তরাধিকার আইন’ আলোচনার জন্য উপস্থাপন

Next Post
উত্তরাধিকার আইন বিষয়ক আলোচনার জন্য চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খসড়া হিন্দু উত্তরাধিকার আইন’ আলোচনার জন্য উপস্থাপন

ক্রিকেটার তাসকিন ও তামিমসহ অন্যান্য ক্রিকেটাররা ৪৮ ঘণ্টা পর মুক্ত বাতাসে আসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, নিরাপদে বাংলাদেশ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT