চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে সরকার: ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 26, অক্টোবর 2018
in রাজনীতি
A A
মির্জা ফখরুল

একদলীয় শাসন পাকাপোক্ত করতে সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

শুক্রবার যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দলগুলো যেন নির্বাচন আসতে না পারে সে ব্যবস্থা করছে এই সরকার। ২০১৪ সালোর মতো আবারও একটি একতরফা নির্বাচনের দিকে এগিযে যাচ্ছে। তাদের একমাত্র লক্ষ্য হলো বিনা নির্বাচনে ক্ষমতায় থাকা। এ কারণে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকর্মীকে কারারুদ্ধ করে রেখেছে। শুধু বিএনপিই নয়, যারা গণতন্ত্রের কথা বলছেন তাদেরও কারারুদ্ধ করছে। কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না।

এসময় নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, সরকার যা চায় তাই করছে নির্বাচন কমিশন। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

‘এটা কোন সংবিধান? অনিবার্চিত সরকার তাদের ইচ্ছা মতো কাটাছেঁড়া করে সংবিধান সংশোধন করেছে। প্রয়োজন অনুযায়ী এই সংবিধান পরিবর্তন করা যায়’ বলেন ফখরুলের।

১/১১ এর সময় দলে সংস্কারপন্থী হিসেবে পরিচিতদের আবারও দলে নেয়ার কারণ সম্পর্কে মহাসচিব বলেন, এখন গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। তারা ইচ্ছা প্রকাশ করেছে দলে আসতে। আমরা মনে করেছি গণতন্ত্র পুনরুদ্ধারে তারা ভূমিকা রাখতে পারে৷

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ আমরা এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছি। বেগম খালেদা জিয়া সহ অগণিত নেতাকর্মীর মুক্তির জন্য আজ সবাই ঐক্যবদ্ধ৷ গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

Tags: নির্বাচনফখরুলবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরলিড নিউজ
Previous Post

চলছে আড়ং উৎসব, শনিবার মঞ্চ মাতাবেন জেমস

Next Post

২৫ শর্তে ঐক্যফ্রন্টকে চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি

Next Post

২৫ শর্তে ঐক্যফ্রন্টকে চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি

ত্রিশালের মানুষের ভাগ্য উন্নয়নে নৌকার মনোনয়ন চান মিলন পাঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT