চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশালের মানুষের ভাগ্য উন্নয়নে নৌকার মনোনয়ন চান মিলন পাঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 26, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। তার প্রভাব একটু কমই পড়েছে ময়মনসিংহের ত্রিশালে। বিগত নির্বাচনে মহাজোট থেকে নির্বাচিত জাপা নেতা পরে মানবতাবিরোধী অপরাধে আটক হন। ফলে এলাকার উন্নয়নে কোনো ভূমিকাই রাখতে পারেননি সেই সাংসদ। ত্রিশালের মানুষ অনেকটাই উন্নয়ন বঞ্চিত, এমনটাই জানাচ্ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিলন পাঠান। আর তাই বঞ্চিত ত্রিশালবাসীর ভাগ্য উন্নয়নে নৌকার প্রার্থী হিসেবে তাকে দেখতে চায় বলে জানান।

চ্যানেল আই অনলাইনকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মিলন পাঠান বলেন, মহাজোটের প্রার্থী কারাগারে থাকায় ত্রিশাল উন্নয়ন বঞ্চিত। তারপরও আমি ব্যক্তিগত ভাবে জেলা পরিষদের সাথে যোগাযোগ রেখে চেষ্টা করেছি রাস্তা সংস্কার, মসজিদ-মন্দিরে অনুদান সংগ্রহ করে দেওয়াসহ ত্রিশালকে উন্নয়নের ছোঁয়ায় রাখতে।

তিনি বলেন, বঞ্চিত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য। তাদের দাবি স্থানীয় প্রতিনিধির থেকে যেন নিজস্ব প্রার্থী দেওয়া হয়। যারা এলাকার মানুষের দুঃখ কষ্টে সমব্যথী হবে।

মিলন পাঠান ত্রিশালের বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে চারশোর মতো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেছেন। ৬৩ টি হাইস্কুল, ৪৭ টি মাদরাসায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সরকারের উন্নয়নমূলক বই বিতরণ করেছেন বলে জানান।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের তরুণ নেতা বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ রাখছি নিবিড়ভাবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে নবীন-প্রবীণ নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছি। সবাই আমাকে চায়। এছাড়া প্রতি নির্বাচনে দেখা যায় প্রধানমন্ত্রী ছাত্রলীগের তরুণ নেতাদের থেকে কয়েকজনকে মনোনয়ন দেন। সে প্রেক্ষিতে আমি মনোনয়ন ও নৌকার জয়ের ব্যাপারে খুব আশাবাদী।

মিলন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রজীবন থেকে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আগামী সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছি। মনোনয়ন পেলে বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে প্রবীণ নেতাদের পরামর্শে বিজয় নিশ্চিত করব।

Tags: ত্রিশালবাংলাদেশ আওয়ামী লীগসেমি লিড
Previous Post

২৫ শর্তে ঐক্যফ্রন্টকে চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি

Next Post

ইসলাম ধর্ম গ্রহণ করে আলোচনায় আইরিশ গায়িকা

Next Post

ইসলাম ধর্ম গ্রহণ করে আলোচনায় আইরিশ গায়িকা

হাসপাতাল

দেশের প্রথম পোষা প্রাণীর হাসপাতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT