চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন প্রবাসীর গোপন কথা সহ্য করতে পারবেন তো?

রাফি আদনান by রাফি আদনান
5:23 অপরাহ্ন 05, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
নুর আলমের ক্যাসেট

সুদূর সৌদি আরব প্রবাসী নুর আলম। নোয়াখালীর এক প্রত্যন্ত অঞ্চলে মা, ভাই, বউকে রেখে পাড়ি জমিয়েছেন বিদেশে। গ্রামের সবার কাছে নুর আলমের পরিবার ধনী পরিবার হিসেবেই পরিচিত। বিদেশে পাড়ি দিতেই নুর আলমের পরিবারে লাগলো আধুনিকতার ছোঁয়া।

সেই আধুনিকতাকে সাধুবাদ জানিয়ে চিঠিকে বিদায় বলে নুর আলম ও তার পরিবার যোগাযোগ ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। ক্যাসেটে কথা রেকর্ড করে দেশে পাঠায়। সেই ক্যাসেটে থাকে সবার জন্য ভিন্ন ভিন্ন কথা। ছেলের কথা শুনে মা কাঁদে, হাসি মুখে আবার উত্তর রেকর্ড করে ভাই। একে একে সবার কথা শেষে নুর আলম যখন তার বউয়ের সাথে কথা বলতে যাবে, ঠিক তখনই সবাইকে চলে যেতে হয়। বউয়ের সাথে তার কিছু প্রাইভেট কথা আছে!

এতেই বেঁধে যায় গণ্ডগোল। মায়ের ছেলে বউয়ের প্রেমে পড়ে মা কে ভুলে যায়, মায়ের আহাজারির শেষ নেই। কি থাকে সেই প্রাইভেট ক্যাসেটে? বউয়ের সাথেই কেন তার প্রাইভেট কথা থাকবে? একটা সময় নুর আলমের ভাই মায়ের জেদের বসে ক্যাসেট চুরি করে শুনতে পায়। সব ধরণের সন্দেহের অবকাশ ঘটে যায় যখন, তখন কি সংসারে শান্তি ফিরে আসে? নাকি জানা যায় এক প্রবাসীর মনের দুঃখ, কিভাবে একজন প্রবাসী উপার্জন করে দেশের পরিবারকে খুশি রাখছে।

নুর আলমের মতো হাজারও প্রবাসীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে হিমু আকরাম পরিচালিত নতুন টেলিফিল্ম ‘ নুর আলমের ক্যাসেট’ টেলিফিল্মে। অভিনেতা চঞ্চল চৌধুরী, হুমায়ূন সাধু, দিলারা জামানের অসাধারণ অভিনয়ে আপনাকে প্রথমে হাসালেও শেষে ধাক্কা দিবে বুকে। লাখ লাখ প্রবাসীর জন্য আপনার মনে একটু হলেও ভালোবাসা জন্মাবে। টেলিফিল্মটির মাধ্যমেই বলতে চাই, মধ্যপ্রাচ্যে রোদে পোড়া সকল প্রবাসী ভাইদের জন্য রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।

চ্যানেল আইয়ের ইউটিউবে ‘নুর আলমের ক্যাসেট’:

Tags: চঞ্চল চৌধুরীহিমু আকরাম
Previous Post

অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে সময় বেঁধে দিল বিটিআরসি

Next Post

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

Next Post

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

এডিসির সঙ্গে বাকবিতণ্ডা, সিভিল সার্জনের কারাদণ্ড!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT