চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে সময় বেঁধে দিল বিটিআরসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 05, ডিসেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন গ্রাহকের নামে ১৫টির অধিক সিম নিবন্ধিত থাকলে বাড়তি সিমগুলো নিষ্ক্রিয় করার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করে বাড়তি সিম নিষ্ক্রিয় করতে হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি মোবাইল অপারেটরগুলোর কাছেও এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের নামে অপারেটর নির্বিশেষে নিবন্ধিত সিমের সংখ্যা সর্বোচ্চ ১৫টি নির্ধারণ করা হয়েছে। যে সকল গ্রাহকের নিবন্ধিত সিম ১৫টির বেশি, তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে বাড়তি সিম নিষ্ক্রিয় করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করা না হলে কমিশন নির্ধারিত পদ্ধতিতে সিমগুলো নিষ্ক্রিয় করা হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় সিমও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বিধায় এই সময়ের মধ্যেই নিজ উদ্যোগে সিম নিষ্ক্রিয় করতে পরামর্শ দিয়েছে বিটিআরসি।

একজন গ্রাহকের নামে কতটি সিম নিবন্ধন করা হয়েছে, তা জানা যাবে *১৬০০১# নম্বরে ডায়াল করে। নম্বরটিতে ডায়াল করে জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টের শেষের চারটি ডিজিট প্রবেশ করালেই ফিরতি মেসেজে নিবন্ধিত সিমের সংখ্যা এবং সেগুলোর নাম্বার জানিয়ে দেওয়া হবে।

একজন গ্রাহক সর্বোচ্চ ২০টি সিম নিবন্ধন করতে পারেবন, ২০১৬ সালের জুন মাসে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও আগস্টেই সিদ্ধান্ত পরিবর্তন করে ৫টি সিমের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়। তবে এ বছরের অক্টোবরে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে সর্বোচ্চ ১৫টি সিম নির্ধারণ করা যাবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

Tags: বিটিআরসিসিম নিবন্ধন
Previous Post

অস্কার তুমি কার?

Next Post

একজন প্রবাসীর গোপন কথা সহ্য করতে পারবেন তো?

Next Post
নুর আলমের ক্যাসেট

একজন প্রবাসীর গোপন কথা সহ্য করতে পারবেন তো?

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT