চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই বার্সা ৮ বছর আগের সেই বার্সা নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা কোচ কোম্যানের দৃশ্য, ফুটবল মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম শুরুর আগে থেকে মাঠের বাহিরে অর্থনৈতিক বিষয়াদিতে বিপর্যস্ত বার্সেলোনা মাঠের খেলায়ও ধুঁকছে। একটা করে ম্যাচ গড়াচ্ছে, কাতালানদের দুর্বলতা ফুটে উঠছে আরও স্পষ্ট করে। কোচ রোনাল্ড কোম্যান আছেন বেশি চাপে। মাঠের খেলায় সন্তুষ্ট করতে না পারার পর তাকে কথার খেলায় পরিস্থিতি সামাল দিতে হচ্ছে! সবশেষ যেমন বলেই দিলেন, এই বার্সা সেই বার্সা নয়।

‘আমাদের স্কোয়াডের দিকে একটু তাকান।’ গ্রানাডার বিপক্ষে লিগে পয়েন্ট হারানোর পর কোম্যান স্পষ্ট করে বলে দিয়েছেন এই বার্সার থেকে কেমন প্রত্যাশা রাখা উচিত হবে সকলের।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সোমবার রাতে গ্রানাডার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সা। টেনেটুনে এক পয়েন্ট আনতে পারা ম্যাচে একমাত্র গোলটি আবার খেলা শেষের বাঁশি বাজার একেবারে অন্তিম মুহূর্তে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ তো তার আগের ম্যাচেই নাস্তানাবুদ করে রেখে গেছে।

‘আমরা যা করতে পারি, সেটাই করেছি। টিকি-টাকার দিনগুলোর খেলোয়াড়রা আর আমাদের সাথে নেই। আমাদের নিজেদের যা আছে, সেই ঢংয়েই খেলতে হবে।’ টিকি-টাকায় বিশ্ব মাতিয়ে রাখা বার্সার বর্তমান খেলার ধরন প্রসঙ্গে এভাবে উত্তর করেছেন কোচ।

‘আমার মনে হয় আমরা ভালোই করেছি, এবং আর কিছু সময় পর আমরা জিততেও শুরু করবো। প্রথম অর্ধে ৪-৩-৩ ফর্মেশন ছিল, তারপর আমাকে পরিবর্তন করতে হয়েছে বেঞ্চে যারা আছে তাদের উপর নির্ভর করে।’

‘এই বার্সেলোনা আট বছর আগের সেই বার্সেলোনা নয়। এটাই বাস্তবতা।’ সঙ্গে প্রতিপক্ষকেও কৃতিত্ব দিচ্ছেন কোম্যান, ‘তারা অনেকজন নিচে নেমে রক্ষণ সামলেছে, সেখানে কোনো সুযোগ ছিল না। আমরা অন্তত ড্র করতে পেরেছি।’

‘গ্রানাডার সাথে ড্র করে কেউ খুশি হতে পারে না। আমরা লড়াই করেছি, দ্বিতীয় অর্ধে ভালো করেছি। কিন্তু দ্বিতীয় মিনিট থেকেই তারা সময় নষ্ট করতে খেলে গেছে, এবং এটা পরিবর্তন করতে হবে।’ প্রতিপক্ষের খেলার ধরনে সমালোচনা করে এমন মন্তব্য কোম্যানের।

Tags: কোম্যানগ্রানাডান্যু-ক্যাম্পবার্সালা লিগালিড স্পোর্টস
Previous Post

চট্টগ্রামে করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে

Next Post

‘প্রধানমন্ত্রীর উপস্থিতি জলবায়ু প্রচারাভিযান জোরদার করবে’

Next Post
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রধানমন্ত্রীর উপস্থিতি জলবায়ু প্রচারাভিযান জোরদার করবে’

সুদানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদরত জনতা, বেশিরভাগই যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে সেনাঅভ্যুত্থানের চেষ্টা ‘ব্যর্থ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT