চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে সেনাঅভ্যুত্থানের চেষ্টা ‘ব্যর্থ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2021
in আন্তর্জাতিক
A A
সুদানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদরত জনতা, বেশিরভাগই যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে একদল সেনাসদস্য অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সুদানিজ কর্তৃপক্ষ। মঙ্গলবার চালানো ওই প্রচেষ্টার পর সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করে তারা।

সুদানের রাষ্ট্রীয় টিভিতে জনগণকে এই প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানানো হয় কিন্তু সেখানে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ক্ষমতাসীন মিলিটারি-সিভিলিয়ান কাউন্সিলের সদস্য মোহাম্মদ আল ফাকি সুলেইমান ফেসবুকে লিখেছেন, সবই নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, বিপ্লব বিজয়ী হয়েছে।

তিনি সুদানীদের এই উত্তরণ রক্ষা করার আহ্বান জানান। এই সময়ে সুদানিজ টিভিতে দেশাত্ববোধক গান প্রচার হওয়া শুরু হয়।

একজন সেনাকর্মকর্তা জানান, এই প্রচেষ্টার পেছনে সেনাবাহিনীর অর্নির্দিষ্ট সংখ্যক সেনা ছিলো এবং তারা সরকারি বেশ কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলো। প্রচেষ্টার পথেই তাদের প্রতিহত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, উচ্চপদস্থ কর্মকর্তাসহ অনেক সৈন্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে আর কোনো বিস্তারিত তথ্য মেলেনি। শিঘ্রই সেনাদের বিবৃতি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

সুলেইমান বলেন, সোমবার অভ্যুত্থানের প্রচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং সামরিক বাহিনী শীঘ্রই একটি বিবৃতি জারি করবে।

সুদান গণতান্ত্রিক শাসনের একটি ভঙ্গুর পথে রয়েছে। চার মাসের গণ-বিক্ষোভের পর সামরিক বাহিনী ২০১৯ সালের এপ্রিলে দেশের দীর্ঘকালের স্বৈরাচারী শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করেছিল।

দেশটি এখন একটি যৌথ বেসামরিক ও সামরিক সরকার দ্বারা শাসিত। তাছাড়া সেখানে বিশাল অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে।

Tags: সুদানসেনা অভ্যুত্থান
Previous Post

‘প্রধানমন্ত্রীর উপস্থিতি জলবায়ু প্রচারাভিযান জোরদার করবে’

Next Post

ওটিটিতে ‘রেশমি রকেট’, মুক্তির তারিখ জানালেন তাপসী

Next Post
তাপসী হাসিমুখে দাঁড়িয়ে, বাংলা সংবাদ portal চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে ‘রেশমি রকেট’, মুক্তির তারিখ জানালেন তাপসী

নিরাপত্তা বাহিনী ও একজন নারী কর্মকর্তা বিমানবন্দরে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভ্যালির রাসেল রিমান্ডে, কারাগারে শামীমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT