চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উয়েফা ভেবেছে বাসে বোমা নয়, বিয়ার ক্যান মেরেছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 14, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

বরুসিয়া ডর্টমুন্ডের বাসে বোমা হামলার ঘটনায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের খেলা একদিন পিছিয়ে দিতে হয়। হামলায় আতঙ্ক জাগানোর পাশাপাশি কেড়ে নিয়েছে বরুসিয়ার খেলোয়াড়দের মনোবলও। কিন্তু টাটকা তিক্ত স্মৃতি নিয়ে একদিন পরই ম্যাচটা খেলতে বাধ্য হয়েছে জার্মান ক্লাবটি। সেটাতে ভীষণ ক্ষেপেছেন দলটির কোচ থোমাস তুশেল। তার ভাষ্য, উয়েফা বাসে বোমা হামলাকে বিয়ার ক্যান হামলা মনে করেছে।

গত মঙ্গলবার ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহনকারী বাসে তিনটি বোমা নিক্ষেপ করা হয়। যাতে আহত হয়েছেন দলটির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বাত্রা। নিরাপত্তার কারণে ম্যাচটি একদিন পিছিয়ে দেয় উয়েফা।

বিলম্বিত খেলা যে পরেরদিনই হবে সেই খবরটি নাকি মুঠোফোনে জানতে পেরেছে ডর্টমুন্ড ক্লাব কর্তৃপক্ষ। এই খবরটি ভীষণ অসন্তুষ্ট করছে বরুসিয়ার কোচ তুশেলকে, ‘আমাদের যেন উপেক্ষাই করা হল, এক মুঠোবার্তায় জানানো হল, কালকে তোমাদের খেলা! উয়েফার হাবভাব দেখে মনে হচ্ছে যেন আমাদের বাসে বোম নয়, কেউ বিয়ার ক্যান ছুঁড়ে মেরেছে।’

বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন জার্মান দলটির খেলোয়াড়রা। ডিফেন্ডার মার্ক বাত্রার হাত ভেঙ্গে গেছে। পরেরদিন খেলতে নেমে মোনাকোর বিপক্ষে নিজেদের মাঠে ৩-২ গোলে হেরে সেমির স্বপ্ন ফিকে হয়ে গেছে ডর্টমুন্ডের। এমন একটি দুর্ঘটনার পরদিনই খেলা রাখার পেছনে যুক্তি খুঁজে পাচ্ছেন না ডর্টমুন্ড কোচ, ‘‌‌আমরা একটু সময় পেতেই পারতাম। কিছু কিছু খেলোয়াড় দ্রুতই মানিয়ে নিতে পারে। আবার অনেকেই খেলাটা হৃদয় দিয়ে খেলে। তাদের একটু সময়তো দিতেই হয়।’

বোমা হামলার ঘটনা যে ডর্টমুন্ড খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাত ঘটিয়েছিল সেটি মানছেন দলটির তুর্কী মিডফিল্ডার নুরি শাহিনও, ‘‌‌এই ধরনের ঘটনার পর ফুটবলে মনোযোগ দেয়া সত্যিই কঠিন। ম্যাচে বলে লাথি মারার আগে আমাদের মাথায় ফুটবল বলে কিছুই ছিল না।’

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবরুসিয়া ডর্টমুন্ড
Previous Post

মেলায় যাইরে…

Next Post

রবীন্দ্রসরোবরে ভিন্ন আমেজ

Next Post

রবীন্দ্রসরোবরে ভিন্ন আমেজ

যে কারণে পয়লা বৈশাখে র‌্যালি করেনি আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT