চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে পয়লা বৈশাখে র‌্যালি করেনি আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 14, এপ্রিল 2017
in রাজনীতি
A A

নগরবাসীর ভোগান্তি কমাতে এবার পয়লা বৈশাখে আওয়ামী লীগ র‌্যালি করেনি বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠান সার্বজনীন, কিন্তু নগরবাসীর ভোগান্তির বিষয়টি মাথায় রেখে আমরা এবার র‌্যালি করিনি। সুতরাং এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।

‘মঙ্গল শোভাযাত্রা কিংবা পয়লা বৈশাখের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। জনস্বার্থের কথা চিন্তা করেই সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছে। তাদের মদদেই এ শক্তিগুলো বৈশাখী উৎসব পালনে বাধা দেওয়ার হুমকি দিচ্ছে। এ দিনে বৈশাখী চেতনায় দল-মত নির্বিশেষে অপশক্তিকে পরাজিত করার আহ্বানও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শিক্ষাব্যবস্থার মূল কাঠামোর মধ্যে আনার জন্যই কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল এ নিয়ে হেফাজতে ইসলামের সঙ্গে জোট হয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে উপস্থিত ছিলেন।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরপয়লা বৈশাখ
Previous Post

রবীন্দ্রসরোবরে ভিন্ন আমেজ

Next Post

চাঁপাই থেকে ঢাকা

Next Post

চাঁপাই থেকে ঢাকা

দেখা হওয়ার অপেক্ষায় সাকিব-মোস্তাফিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT