চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ড্র-কাণ্ডে’ উয়েফাকে ধুয়ে দিল রিয়াল মাদ্রিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 14, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল শিরোপা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম ড্র বাতিল করে নতুন প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার পর অসন্তোষ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ও সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তুলেছে।

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ড্র হয়েছে সোমবার রাতে। ড্রয়ে প্রথমে বেনফিকাকে প্রতিপক্ষ পেয়েছিল রিয়াল। কিন্তু সফটওয়্যার ত্রুটির কারণে উয়েফা ফের ড্র আয়োজন করে। তাতে পিএসজিকে প্রতিপক্ষ পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

বিষয়টি নিয়ে বেশ চটেছেন রিয়াল কর্তারা। তাদের দাবি, সফটওয়্যার ভুলের ব্যাপারটি ডাহা মিথ্যা।

‘এটি সফটওয়্যারের ভুল নয়। দ্বিতীয়বার ড্রয়ের ব্যাপারটা সম্পূর্ণ ইচ্ছাকৃত। প্রথমবারেই আমাদের ড্র বৈধ ছিল।’ এমন বলছেন রিয়াল কর্তা, জানিয়েছে ইএসপিএন এফসি।

রিয়ালের প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিষয়ক ডিরেক্টর এমিলিও বাত্রাগেনো দ্বিতীয়বার ড্র আয়োজনের বিষয়টিকে একাধারে ‘দুঃখজনক, আশ্চর্যজনক এবং দুর্বোধ্য’ বলেছেন।

সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সুপার লিগ প্রজেক্টের কারণে সাম্প্রতিক দিনগুলিতে রিয়ালের সাথে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না উয়েফার। রিয়ালের পাশাপাশি বার্সেলোনা-জুভেন্টাসও উয়েফার সুপার লিগ-বিরোধী উদ্যোগের বিরুদ্ধে শক্ত অবস্থানে। সেই সম্পর্কের উত্তাপে আর ঘি ঢালল চ্যাম্পিয়ন্স লিগের ড্র-কাণ্ড।

Tags: ইউরোপা লিগ-২০২১উয়েফাচ্যাম্পিয়ন্স লিগ-২০২১পিএসজিবার্সাবার্সেলোনাবেনফিকারিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ওবায়দুল কাদের হাসপাতালে

Next Post

আঘাত পেয়েছি সত্য, কিন্তু নিজের সততার উপর পূর্ণ বিশ্বাস আছে

Next Post
স্মার্ট যুবক সেলফি, কালো ক্যাপ ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

আঘাত পেয়েছি সত্য, কিন্তু নিজের সততার উপর পূর্ণ বিশ্বাস আছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র করবে মর্ডানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT