চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র করবে মর্ডানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 14, ডিসেম্বর 2021
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাইরে অস্ট্রেলিয়াতে এবার ভ্যাকসিন উৎপাদন করতে যাচ্ছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মর্ডানা। বছরে প্রায় ১০০ মিলিয়নেরও বেশি এমআরএনএ প্রযুক্তির ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে অষ্ট্রেলিয়ায় ভ্যাকসিন উৎপাদন কেন্দ্রটি বানাতে চুক্তি সাক্ষরিত হয়েছে।

রয়টার্স অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এ চুক্তিটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে এমআরএনএ ভ্যাকসিন উৎপাদনকারীর দেয়া দ্বিতীয় কোন প্রতিশ্রুতি। এরফলে বিশ্বজুড়ে প্রয়োজনীয় ভ্যাকসিন স্থানীয়ভাবে উৎপাদন ও প্রস্তুত করা যাবে। কোভিডের পাশাপাশি ভবিষ্যত মহামারির হুমকি মোকাবেলা করা সম্ভব হবে।

অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট স্কট মরিসন রয়টার্সকে জানান, ভিক্টোরিয়া রাজ্যে নির্মিত এ উৎপাদন কেন্দ্রের মাধ্যমে বছরে ১০০ মিলিয়নেরও বেশি এমআরএনএ ভ্যাকসিন উৎপাদন করা যাবে বলে আশাবাদী। ২০২৪ সালে এর কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

তবে আর্থিক বিষয়ে মরিসন সুনির্দিষ্ট করে কিছু জানান নি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের ধারণা, এটি প্রায় ২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের ( ১.৪৩ বিলিয়ন মার্কিন ডলার) একটি আর্থিক চুক্তি।

এবছরের অক্টোবরে মর্ডানা জানিয়েছিল, তারা আফ্রিকাতে ৫০০ মিলিয়নেরও অধিক ভ্যাকসিন ডোজ উৎপাদন করতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে। এ প্রকল্পে কোভিড ভ্যাকসিনও অন্তর্ভুক্ত ছিল।

মডার্না, ফাইজার ও বায়োটেক যে কোভিড ভ্যাকসিন প্রস্তুত করেছিল তাতে এমআরএনএ ব্যবহার করেছিল। এমআরএনএ’কে রাইবোনিউক্লিক এসিডের বার্তা বাহক বলা হয়। এটি এমন এক ধরনের প্রযুক্তি যা সেলকে শেখায় কীভাবে একটি প্রোটিন তৈরি করা যায়। পরবর্তীতে এই প্রোটিন ক্ষতিকর সেলকে দূর করতে সাড়া দেয়। এই প্রযুক্তিটি মৌসুমি ফ্লু ও শ্বাসযন্ত্রের অসুস্থতার জন্য প্রস্তুতকৃত ভ্যাকসিনে ব্যবহার করা যায়।

বায়োটেক ঘোষণা দিয়েছে, আগামী বছরের মে মাসে তারা সিঙ্গাপুরে নতুন একটি উৎপাদন কেন্দ্র তৈরি করবে। যার মাধ্যমে বছরে ১০০ মিলিয়নেরও বেশি এমআরএনএ ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হবে।

Tags: করোনাবৈশ্বিক মহামারিভ্যাকসিনমর্ডানা
Previous Post

আঘাত পেয়েছি সত্য, কিন্তু নিজের সততার উপর পূর্ণ বিশ্বাস আছে

Next Post

আজ অঙ্কিতার বিয়ে

Next Post
বিবাহ অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল দম্পতি, আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ অঙ্কিতার বিয়ে

জয়া আহসান বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার সিনেমায় বঙ্গভঙ্গ, বিপ্লবী জয়া আহসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT