চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবার যাত্রায় যে পদ্ধতি ব্যবহারে কমতে পারে ভাড়া

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
2:06 অপরাহ্ন 07, আগস্ট 2017
in টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A

শাহাদাত হোসেন: বাংলাদেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্মার্টফোন অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। অটোরিক্সার অরাজকতার মাঝে স্বস্তি এনে দেয়ায় যাত্রীদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে সিলিকন ভ্যালি ভিত্তিক এ প্রতিষ্ঠান।

জনপ্রিয়তার পাশাপাশি উবার সেবা নিয়ে গ্রাহকের অনেকধরণের আগ্রহ ও প্রশ্ন রয়েছে। উবারের কমিউনিটি গ্রুপসহ বিভিন্ন প্রশ্ন-সমাধান মূলক গ্রুপে উবারের যে প্রশ্ন সবচেয়ে আলোচিত হয়, তা হচ্ছে এর ভাড়া কম-বেশী বিষয়ক। একই পথে একবার গেলে কখনও কম ভাড়া, আবার আরেকবার গেলে বেশী ভাড়া। এধরণের পরিস্থিতি এড়ানো যেতে পারে কিছু সহজ নিয়ম/টিপস ফলো করে।

উবার মূলত ৫০ টাকা ন্যূনতম ভাড়া এবং এর সঙ্গে দূরত্ব ও মোট সময়ের হিসেবে চার্জ যুক্ত করে চূড়ান্ত ভাড়া নির্ধারণ করে। এজন্য উবারে প্রতি কিলোমিটার ভ্রমণের জন্য একজন যাত্রীকে গুণতে হয় ২১ টাকা এবং এর সাথে আছে গাড়িতে থাকা অবস্থায় প্রতি মিনিটের চার্জ ৩ টাকা।

তবে কয়েক মাস হলো ভাড়া নির্ধারণের জন্য ‘আপফ্রন্ট’ নামে একটি নতুন পদ্ধতি চালু করেছে উবার। এ পদ্ধতিতে গাড়ি বুকিং দেয়ার সময়ই গন্তব্য অনুযায়ী একটি ভাড়া নির্ধারণ করে দেয়া হয় এবং ট্রিপ শেষে তত টাকাই উবারকে তত টাকা দিতে হয়। অর্থাৎ একজন যাত্রী যখন অ্যাপে তার গন্তব্য সম্পর্কে জানাবেন, উবার তখন সেই নির্দিষ্ট গন্তব্যের জন্য একটি রুট নির্ধারণ করে দেবে এবং সেইসাথে নির্ধারণ করে দেবে গন্তব্যে যেতে যাত্রীকে মোট কত টাকা ভাড়া পরিশোধ করতে হবে। তাই এক্ষেত্রে দূরত্ব এবং সময়ের হিসেবে ভাড়া নির্ধারণ করার পূর্বোক্ত যে পদ্ধতি ছিল, সেটি কাজ করবে না।

তবে যে আপফ্রন্ট পদ্ধতি নিয়ে এত সমালোচনা, চাইলেই কিন্তু খুব সহজে আপফ্রন্ট ফেয়ার এড়িয়ে আগের নিয়মে উবার ব্যবহার করা যায়। অর্থাৎ এ ক্ষেত্রে উবারের নির্ধারিত ভাড়ায় নয়, গন্তব্যে পৌঁছানো যাবে প্রতি কিলোমিটার হিসেবে ভাড়া পরিশোধ করে। তবে এজন্য ছোট একটি পদ্ধতি অনুসরণ করতে হবে।

উবার আপফ্রন্ট ফেয়ার
আপফ্রন্ট এড়িয়ে উবারে ভাড়া সাশ্রয়ের সহজ উপায়

উবার অ্যাপ চালু করে গাড়ি বুকিংয়ের সময় গন্তব্যস্থলের নাম লিখতে শুরু করলেই ‘Enter destination later’ নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ট্যাপ করুন। এরপর রিকুয়েস্ট করুন। এতে করে আপনার গন্তব্য সম্পর্কে আগে থেকে জানতে না পারায় উবার আপফ্রন্ট পদ্ধতিতে ভাড়া নির্ধারণ করবে না। পরবর্তীতে চালক ট্রিপ চালু করলে আপনার ট্রিপ পেজ থেকে কাঙ্ক্ষিত গন্তব্য নির্ধারণ করে দিন।

এই পদ্ধতিটি রাস্তা খালি থাকলে অর্থাৎ জ্যাম না থাকলে তবেই ব্যবহার করুন। কিন্তু দীর্ঘ দূরত্ব এবং দীর্ঘ সময় জ্যামে বসে থাকা লাগতে পারে, এমন ট্রিপের ক্ষেত্রে আপফ্রন্ট পদ্ধতি অনুসরণ করাই শ্রেয়।

উবার এবং উবার ব্যবহারকারীদের দেয়া তথ্য অনুযায়ী, আপফ্রন্ট পদ্ধতিতে একই গন্তব্যে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাড়া আসতে পারে। বিষয়টি অনেকটা এরকম- যখন ব্যবহারকারীদের মাঝে গাড়ির চাহিদা বেশি থাকবে, তখন ভাড়াও বেড়ে যাবে। আবার যখন চাহিদা কম থাকবে, তখন আপফ্রন্ট পদ্ধতিতে ভাড়ার পরিমাণও তুলনামূলক কম থাকবে।

সাকিব আল হাসান বাংলাদেশে উবারের প্রথম যাত্রী
সাকিব আল হাসান বাংলাদেশে উবারের প্রথম যাত্রী

তবে আপফ্রন্ট পদ্ধতি চালুর পর অনেক ব্যবহারকারীই বিভ্রান্তির শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে অনেকেই বিভিন্ন সময়ে তাদের অভিযোগ জানিয়ে আসছেন। এ পদ্ধতিতে উবার শুরুতে একটি রুট নির্ধারণ করে দেয়। কিন্তু যাত্রীদের অভিযোগ, সোজা রাস্তা বাদ দিয়ে দূরত্ব বেশি হয় এমন রুট ব্যবহার করে উবার। এক্ষেত্রে বন্ধ থাকা রাস্তাও উবার দেখিয়েছে। এর পাশাপাশি একই দূরত্বে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ ভাড়া নিয়েও অনেক ক্ষেত্রে যাত্রীর সাথে উবার গাড়ি চালকের বাকবিতণ্ডার খবরও এসেছে।

Tags: উবারউবার ভাড়া
Previous Post

বিশ্বের আরো ৭টি শহরে বাংলাদেশ মিশনের শাখা

Next Post

খালেদা জিয়ার হাঁটুর অবস্থার উন্নতি

Next Post
খালেদা জিয়া ও এক ব্যক্তির মধ্যে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার হাঁটুর অবস্থার উন্নতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজিৎ হত্যা: বন্ধু দিবসে বন্ধুদের খালাসে ছাত্রলীগ নেতাকর্মীদের শুকরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT