চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর সিটির আড়াই হাজার কোটি টাকার বাজেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 30, জুলাই 2018
in ঢাকা
A A

২০১৮-১৯ অর্থ বছরের জন্য ২ হাজার ৫৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার দুপুরে ডিএনসিসির কেন্দ্রীয় কার্যালয়ে প্যানেল মেয়র ওসমান গণি এ বাজেট ঘোষণা করেন।

এ সময় মেয়র জানান, এ অর্থবছরে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৮৫৭ কোটি ২০ লাখ টাকা। সরকারি উন্নয়ন অনুদান হিসাবে ২০০ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে প্রায় ১৩০০ কোটি টাকা পাওয়ার কথা রয়েছে।

এবারের অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে সর্বমোট ১৯৬২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটের প্রায় ৭৬ শতাংশ।

বাজেটে রাজস্ব খাত থেকে ৮৫৭ কোটি ২০ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। এর মধ্যে বড় অংকের রাজস্ব আয় আসবে: কর (হোল্ডিং, পরিচ্ছন্ন, লাইটিং) থেকে ৪০০ কোটি টাকা, সম্পত্তি হস্তান্তর কর থেকে ২০০ কোটি টাকা, ট্রেড লাইসেন্স থেকে ৬০ কোটি টাকা এবং বাজার সালামি থেকে ৫০ কোটি টাকা।

২০১৮-১৯ বাজেটে বেতন, পারিশ্রমিক ভাতা খাতে ব্যয় সবচেয়ে বেশি রেখেছে ডিএনসিসি। এ খাতে ব্যয় রাখা হয়েছে ১৭৫ কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও পানি খাতে ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৫০ লাখ টাকা। মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি টাকা। মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ৩০ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করবে ডিএনসিসি।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী মেসবাহুল ইসলাম, অন্যান্য বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএনসিসি ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৩৮৪ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল। যার সংশোধিত আকার দাঁড়ায় এক হাজার ৬৭৮ কোটি ২১ লাখ টাকা।

Tags: ডিএনসিসিঢাকা উত্তর সিটি করপোরেশন
Previous Post

বিমান বাহিনী প্রধানকে এয়ার চীফ মার্শাল ব্যাজ প্রদান

Next Post

রাজশাহীতে নৌকার জয়

Next Post

রাজশাহীতে নৌকার জয়

কৃত্রিম বুদ্ধিমত্তার চার ক্যামেরার হুয়াওয়ে স্মার্টফোন বাংলাদেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT