চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম বুদ্ধিমত্তার চার ক্যামেরার হুয়াওয়ে স্মার্টফোন বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 30, জুলাই 2018
in তথ্যপ্রযুক্তি
A A

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত চার ক্যামেরার স্মার্টফোন বাংলাদেশে নিয়ে এসেছে হুয়াওয়ে।

‘নোভা থ্রিআই’ মডেলের হ্যান্ডসেটটিতে ছবির জন্য আছে ২৪ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ১৬ ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। এই চারটি ক্যামেরায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে।

শুধু ক্যামেরায় নয়, এই হ্যান্ডসেটে হুয়াওয়ের কিরিন ৭১০ চিপসেটের সঙ্গে এআই প্রযুক্তি এবং হুয়াওয়ের নিজস্ব ইউজার ইন্টারফেস ইএমইউ ৮.২ ব্যবহারকারীকে কেনাকাটা, গ্যালারি থেকে অনায়াসে পুরোনো ছবি খুঁজে দেয়া, একই সঙ্গে দু’টি ফোর জি সিম চলমান রাখা, চলন্ত লিফটে নেটওয়ার্ক নিরবিচ্ছিন্ন রাখার মতো সুবিধা দেবে। ১২৮ জিবি রম এবং ৪ জিবি র‌্যামের এই স্মার্টফোন গেম পাগলদের জন্য রয়েছে উন্নত গ্রাফিক্সের প্রতিশ্রুতি দেয়া জিপিউ টারবো।  ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

বাংলাদেশের বাজারে ফোনটি আইরিস পার্পল এবং ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাবে।
অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে আছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল।হুয়াওয়ের এই স্মার্টফোনটি কেনা যাবে ২৮ হাজার ৯৯০ টাকায়।

আজ রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নোভা থ্রিআই উন্মোচন করে এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)- এর কান্ট্রি ডিরেক্টর অ্যারন শি বলেন: আমাদের গ্রাহকদের নতুন প্রযুক্তির অভিজ্ঞতা উপহার দেয়ার অঙ্গীকারের বাস্তবতা হুয়াওয়ে থ্রিআই। এর চার ক্যামেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সংমিশ্রণ ঘটানো হয়েছে। ফলে স্মার্টফোন ফটোগ্রাফি হবে আরো প্রাণবন্ত।

আগ্রহী গ্রাহকরা ১-১০ আগস্ট পর্যন্ত নোভা থ্রিআই অগ্রিম বুকিং দিতে পারবে। অগ্রিম বুকিংয়ে রয়েছে গিফট বক্স। এছাড়া হ্যান্ডসেটটি কিনে গ্রামীণফোন ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন ১০ দিন মেয়াদি ৫ জিবি ইন্টারনেট বান্ডেল।

Tags: নোভাহুয়াওয়ে
Previous Post

রাজশাহীতে নৌকার জয়

Next Post

উসকানি নয়, বন্ধ হোক সড়কে খুন

Next Post
বাস চাপা-শিক্ষার্থীর মৃত্যু-সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

উসকানি নয়, বন্ধ হোক সড়কে খুন

বরিশালে নৌকার জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT