চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আয়োজনে ৪০টির বেশি অনুষ্ঠান নিয়ে বিটিভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 11, জুন 2021
in বিনোদন
A A
বিটিভির ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ-উল-আযহা আসতে এখনো এক মাসেরও বেশী সময় বাকি! তার আগেই ঈদের অনুষ্ঠানের পরিকল্পনা করে ফেলেছে বাংলাদেশ টেলিভিশন। এবারের ঈদ আয়োজনে পাঁচ দিনের অনুষ্ঠানমালায় চল্লিশটির বেশী বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে বিটিভিতে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিটিভি। অনুষ্ঠানগুলোর মধ্যে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঈদ উদযাপন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর ঈদ’, বিটিভি প্রযোজিত ৫টি নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ ও ‘বৃত্তের বাইরে’, সরাসরি সংগীত বিষয়ক অনুষ্ঠান, ব্যান্ড শো, লোক সংগীত ও আঞ্চলিক সংগীতের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান, পাপেট শো, বিশেষ প্রতিভাসম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠান, যাদু বিষয়ক অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘বৃদ্ধাশ্রমে ঈদ’, ‘পথে-প্রান্তরে ঈদ’, ‘প্রবাসীদের ঈদ’ এবং তারকাদের নিয়ে ‘ঈদ আড্ডা’।

এছাড়াও সাম্প্রতিক সময়ের চলচ্চিত্রের গান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের গান, শিশুতোষ , মুক্তিযুদ্ধভিত্তিক ও পুরনো দিনের চলচ্চিত্রের গান নিয়ে ৫ পর্বের পাঁচটি ‘ছায়াছন্দ’। এর পাশাপাশি প্রচারিত হবে ঈদ-উল-আযহার তাৎপর্য নিয়ে অনুষ্ঠান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পশুর বর্জ্য অপসারণের উপর বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান।

এবারের ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে পান্থ শাহরিয়ারের রচনায় এবং নোমান হাসান খানের প্রযোজনায় নাটক ‘বকুলের আয়না’, বৃন্দাবন দাসের রচনা ও মাহফুজা আক্তারের প্রযোজনায় ‘চারিত্রিক সনদ’, ইমদাদুল হক মিলনের রচনা ও নূর আনোয়ার হোসেনের প্রযোজনায় ‘বিয়ের কয়েকদিন আগে’, মীর সাব্বিরের রচনা ও সোলেমান হকের প্রযোজনায় ‘হাম্বা ডট কম’ এবং বদরুল আনাম সৌদের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় নাটক ‘আকাশ ভাবনা’।

বিটিভির ঈদ অনুষ্ঠান প্রসঙ্গে গণমাধ্যমটির উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) ড. তাসমিনা আহমেদ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের যতটা সম্ভব বিনোদন দেয়া। তারকাবহুল অনুষ্ঠান যেমন আছে ঠিক তেমনি সামাজিক দায়বদ্ধতাও যেন আমরা ভুলে না যাই, সে কারণে কোরবানির তাৎপর্য, পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণ নিয়েও অনুষ্ঠান থাকছে।’

তিনি বলেন, সব বয়সী-সব শ্রেণীর দর্শকদের কথা ভেবে আমরা অনুষ্ঠান রেখেছি। পথে-প্রান্তরের মানুষদের জন্য, বৃদ্ধাশ্রমের মানুষদের জন্য এবং প্রবাসীদেরকে নিয়েও থাকছে বিশেষ অনুষ্ঠান। আছে বিটিভির নিজস্ব প্রযোজনায় তারকাবহুল পাঁচটি নাটক ও দেশি-বিদেশী শিল্পীদের অংশগ্রহণে গানের অনুষ্ঠান। শিশুদেরকে আনন্দ দিতে রেখেছি শিশুতোষ নানা অনুষ্ঠান। সব মিলিয়ে এই ঈদে আমরা পরিকল্পনা করেছি সবশ্রেণীর মানুষকে স্পর্শ করে যেতে। আর অনুষ্ঠানগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্যই মূলত একটু আগেভাবে পরিকল্পনা করা। আশা করছি বিটিভির ঈদ অনুষ্ঠানে দর্শকরা নির্মল আনন্দ পাবেন।’

Tags: অনুষ্ঠানইমদাদুল হক মিলনঈদ আয়োজনগানচলচ্চিত্রপাপেট শোপ্রামাণ্য অনুষ্ঠানবঙ্গবন্ধুবদরুল আনাম সৌদবাংলাদেশ টেলিভিশনবিটিভিবৃন্দাবন দাসমীর সাব্বিরলিড বিনোদনসরকারসিনেমা
Previous Post

১৩ জুন দেশে আসবে চীনের উপহারের ৬ লাখ টিকা

Next Post

বিশ্বসভায় শেখ হাসিনা আজ স্বমহিমায় উজ্জ্বল: ওবায়দুল কাদের

Next Post
শেখ হাসিনা বিশ্বসভায় উজ্জ্বল, ওবায়দুল কাদের উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বসভায় শেখ হাসিনা আজ স্বমহিমায় উজ্জ্বল: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য ফারুকীর প্রথম ওয়েব কন্টেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারুকীর প্রথম ওয়েব কন্টেন্টে তারার হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT