চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর প্রথম ওয়েব কন্টেন্টে তারার হাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 11, জুন 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য ফারুকীর প্রথম ওয়েব কন্টেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো ওয়েব প্লাটফর্মে বড়পর্দার তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চূড়ান্ত নয়, তবু সম্ভাব্য নাম হিসেবে ‘নতুন প্রেমের তরী’র কথাও জানিয়েছিলেন। এর বাইরে কোনো তথ্যই জানাননি ‘ডুব’ এর এই নির্মাতা।

এপ্রিলের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা থাকলেও আর কিছুদিন ধৈর্য্য ধরতে বলেছিলেন তিনি। বৃহস্পতিবার (১০ জুন) রাতে জানালেন, অপেক্ষার প্রহর ফুরাচ্ছে! ১৪ জুন বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে নিজের প্রথম ওয়েব কন্টেন্ট নিয়ে সবকিছু খোলাসা করবেন।

তবে এতোদিন ধরে যারা ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছিলেন, তাদের জন্য মন খুশী করার জন্য ফারুকী শেয়ার করলেন পৌনে দুই মিনিটের একটি ভিডিও ক্লিপ! কী আছে তাতে? আছে, ওয়েব কন্টেন্ট শুটিংয়ের পেছনের কিছু দৃশ্য।

যে ভিডিও ক্লিপটি দেখে আন্দাজ করা যায়, ফারুকীর ওয়েব কন্টেন্ট এ বসতে চলেছে তারার হাট। কে নেই সেখানে? মামুনুর রশীদ থেকে শুরু করে, আফজাল হোসেন, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, ফারিণ, মারিয়া নূর, শরাফ আহমেদ জীবন প্রমুখ!

কোন্ প্লাটফর্মের জন্য কাজ করছেন ফারুকী, দেশি নাকি বিদেশি? এমন কৌতুহলও ছিলো অনেকের। তবে এই ভিডিও ক্লিপ শেয়ার করার পর সেটা বোধহয় অনেকেই আঁচ করতে পারছেন, কারণ ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি ফাইভ’-এর অফিশিয়াল ফেসবুক পেইজেও।

যদিও এ বিষয়েও চুপ ফারুকী। বিষয়টি জানতে চাইলে মজা করে তিনি বলেন,‘অফিশিয়ালি আমি এখনও জানি না’!

এশিয়াটিকের কনটেন্ট এজেন্সি গুড কোম্পানি লিমিটেডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আলোচিত ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজটির মতোই ফারুকীর প্রথম ওয়েব কন্টেন্টটিও প্রযোজনা করছে জি-ফাইভ।

Tags: আফজাল হোসেনইরেশ যাকেরওয়েব সিরিজকন্টেন্টতারাতারার হাটনুসরাত ইমরোজ তিশাপার্থ বড়ুয়াফারিণফারুকীমারিয়া নূরমুকিত জাকারিয়ামোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসাবেরী আলমহাসান মাসুদ
Previous Post

বিশ্বসভায় শেখ হাসিনা আজ স্বমহিমায় উজ্জ্বল: ওবায়দুল কাদের

Next Post

বঙ্গবন্ধু সেতু এলাকার মহাসড়‌কে ২০ কিমি যানজট

Next Post
বঙ্গবন্ধু সেতু এলাকার মহাসড়কে ব্যাপক যানজট, গাড়ির সারি দীর্ঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু এলাকার মহাসড়‌কে ২০ কিমি যানজট

সন্তান-সম্ভবা নায়িকা নুসরাতের ছবি নিয়ে হইচই. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান-সম্ভবা নায়িকা নুসরাতের ছবি নিয়ে হইচই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT