রাত পোহালেই ঈদ। এবার ঈদে দর্শকদের আনন্দ আর বিনোদন দিতে প্রস্তুত চ্যানেল আই। বরাবরের মতো এবার ঈদেও চ্যানেল আই সাত দিন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
কী থাকছে এই অনুষ্ঠানমালায়? চলচ্চিত্র, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠানসহ নানা কিছু।
ঈদের আগে এসব অনুষ্ঠানের ব্যাপারে ধারণা দিতে তৈরি হয়েছে আরেকটি অনুষ্ঠান। নাম ‘ঈদ আনন্দ আড্ডা’। এখানে চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কথা বলেছেন জুয়েল আইচ, তৌকীর আহমেদ আর ইমন। তারা তুলে ধরেছেন নিজেদের অনুষ্ঠান, পাশাপাশি অন্য অনুষ্ঠান নিয়েও কথা বলেছেন। পাশাপাশি ছিল ঈদ আর নানা কিছু নিয়ে চমৎকার আড্ডা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মৌসুমী বড়ুয়া। চ্যানেল আইয়ে আজ প্রচারিত হবে রাত সাড়ে ১১টায়।










