চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনার রান্নাঘর প্রস্তুত তো?

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
9:27 পূর্বাহ্ন 01, সেপ্টেম্বর 2017
in লাইফস্টাইল
A A
রান্নাঘর

ঈদের আর মাত্র একদিন বাকি। এই ঈদের বেশ অনেকটা সময় গৃহিণীদের কেটে যায় রান্নাঘরেই। কোরবানির মাংস রান্না এবং আরও আনুষঙ্গিক রান্নার জন্য প্রয়োজন হয় প্রচুর মশলা এবং তৈজসপত্রের। সব কিছুর জন্য আপনার রান্নাঘর প্রস্তুত তো? জেনে নিন ঈদের আগে রান্নাঘর গুছিয়ে নেয়ার কিছু টিপস।

কিছু বাজার করে রাখা
ঈদে নিশ্চয়ই পোলাও রাঁধবেন? আর মাংস তো রান্না হবেই। পোলাওয়ের চাল, মাংসের মশলা, টক দই, ফিরনী কিংবা সেমাই সাজানোর জন্য বাদাম ইত্যাদি কিছু শুকনা বাজার আগেই করে রাখুন। তাহলে শেষ মুহূর্তে আর চাপ পরবে না আপনার ওপর।

মশলা প্রস্তুত করে রাখা
ঈদের আগেই আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, গরম মশলা গুড়া করে রাখুন। আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। চাইলে মাংসের সব মশলা হালকা ভেজে ভালো করে গুড়া করে রাখতে পারেন। এতে রান্নার সময় আলাদা আলাদা মশলা তৈরি না করে আপনার তৈরি মশলা পরিমাণমতো দিয়ে দিলেই হবে। অনেকটা সময় বেঁচে যাবে আপনার।

মাংস গুছিয়ে রাখার ব্যাগ জোগাড় করুন
কোরবানির মাংসের পুরোটুকু তো আর একবারে খাওয়া সম্ভব না। ব্যাগে করে কিছু ফ্রিজে ভরে রাখতে হয় এবং কিছু আত্মীয়দের বাড়িতে এবং গরীবদেরকে বিলিয়ে দেয়া হয়। তাই প্রয়োজন হয় প্রচুর ব্যাগের। কোরবানির আগেই ব্যাগ জোগাড় করে হাতের কাছে রেখে দিন। এতে মাংস গোছানোর ঝামেলা অনেকটাই কমে যাবে আপনার।

ছুরি-বটি ধার করে রাখুন
কসাই মাংস কেটে দিলেও মাংসের থেকে চর্বি ছাড়াতে আপনার ছুরি কিংবা বটির প্রয়োজন হবেই। তাই এগুলো আগেই ধার করিয়ে রাখুন। এতে মাংস ছোট টুকরা করতে কিংবা চর্বি ছাড়াতে কোনো কষ্টই হবে না আপনার।

বড় পাতিল পরিষ্কার করে রাখুন
কোরবানির সময় মাংস রাঁধার জন্য প্রয়োজন হয় বড় পাতিলের। বড় পাতিলগুলো পুরো বছর আর তেমন প্রয়োজন পড়ে না বলে ময়লা হয়ে থাকতে পারে। তাই এগুলো ঈদের আগেই পরিষ্কার করে গুছিয়ে রাখুন। এতে ঈদের দিনের কাজ কমে যাবে আপনার।

Tags: রান্নাঘর
Previous Post

বাবাকে ছাড়া কোনো স্পেশাল দিন চিন্তা করতে পারি না: শবনম ফারিয়া

Next Post

কৌতিনহো-পাউলিনহোর গোলে অপ্রতিরোধ্য ব্রাজিল

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৌতিনহো-পাউলিনহোর গোলে অপ্রতিরোধ্য ব্রাজিল

নারায়ণগঞ্জের কুমিল্লা হাউজে বোম্ব ডিসপোজাল কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের ‘কুমিল্লা হাউজে’ বোম্ব ডিসপোজাল ইউনিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT