চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বৃন্দাবন-লাভলু জুটির ‘হারাধনের একটি বাগান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 23, এপ্রিল 2022
in বিনোদন
A A
দুই অভিনেতা বনজঙ্গলে একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় জুটি বৃন্দাবন দাস ও সালাহউদ্দিন লাভলু। একজন লেখক, অন্যজন নির্মাতা। এই জুটির সাকিন সারিসুরি, আলতা সুন্দরী, ঘরকুটুম, গরুচোর নাটকগুলো বাংলার দর্শকের হৃদয়ে। এবার ঈদে চ্যানেল আইয়ে দেখা যাবে জনপ্রিয় লেখক-নির্মাতা জুটির নতুন নাটক।

নাটকের নাম ‘হারাধনের একটি বাগান’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করছেন সালাউদ্দিন লাভলু। এই নাটকের মাধ্যমে এবার বাবা ও মায়ের সঙ্গে প্রথমবার এক নাটকে দেখা যাবে ছেলে বৃন্দাবন-শাহনাজ খুশির দুই ছেলে দিব্য ও সৌম্যকে।

নির্মাতাসূত্রে জানা গেছে, ‘হারাধনের একটি বাগান’ নাটকটি বৃন্দাবন দাস ও সালাউদ্দিন লাভলু জুটির বিখ্যাত নাটক ‘হাড়কিপ্টে’র সিক্যুয়েল। এখানে দিব্য ও সৌম্য বৃন্দাবনের ছেলের চরিত্রেই অভিনয় করেছে। অন্যদিকে শাহনাজ খুশী ও চঞ্চল চৌধুরী করেছেন ভূতের চরিত্র।

গল্পে দেখা যাবে হারাধনের দুই নাতি। পরান ও হারান দুই ভাইয়ের একটি উদ্দেশ্য, যেভাবেই হোক দাদা হারাধনের সম্পত্তি রক্ষা করতে হবে। তাই তারা ঠাকুরদার সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু বিশেষ নজরে রাখে। রাতে আগুন জ্বালিয়ে রান্না করা কিংবা ঠাকুরদার ছবির মধ্যে আগরবাতি জ্বালানো সব কিছুই তাদের কাছে অপচয় মনে হয়।


পরান ও হারান মনে করে এভাবে রাতে প্রদ্বীপ জ্বালিয়ে রান্না করলে কিংবা বাগানের ফল কাউকে খেতে দিলে তাদের দাদার ধন সম্পদ আর বেশিদিন থাকবে না। তাই তারা কথায় কথায় তার বাবাকে এবং মাকে সতর্ক করতে থাকে। স্বর্ণলতা নামে পাশের গ্রামের একমেয়ে হারানকে পছন্দ করে। কিন্তু হারান স্বর্ণলতাকে ভালোবাসলেও তার হাত খরচ বেশির কারণে সে স্বর্ণলতাকে বকাবকি করে। সে মনে করে স্বর্ণলতাকে বিয়ে করলে তার টাকা পয়সা কিছুই থাকবে না। এদিকে হারাধনের মেয়ে নিজের বাবার সম্পত্তি ধরে রাখতে স্বর্ণলতাকে ভূতের ভয় দেখায়। এভাবেই মজার মজার ঘটনার মধ্যে দিয়ে হারাধনের একটি বাগানের গল্প এগিয়ে যায়।

নাটকটি চ্যানেল আইতে দেখানো হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে।

Tags: আলতা সুন্দরীঈদঈদের নাটকগরুচোরঘরকুটুমচঞ্চল চৌধুরীচ্যানেল আইদিব্যবৃন্দাবন দাসলিড বিনোদনসাকিন সারিসুরিসালাউদ্দিন লাভলুসৌম্য
Previous Post

আলোকিত স্থাপনা: সুলতান সালাহউদ্দিন আব্দুল আজিজ মসজিদ

Next Post

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল-ওরাঁওদের বিক্ষোভ, মানববন্ধন

Next Post
সাঁওতাল-ওরাঁওদের মানববন্ধন ও বিক্ষোভের ছবি, ঠাকুরগাঁও।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল-ওরাঁওদের বিক্ষোভ, মানববন্ধন

চন্দ্রাবতী কথা সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ‘চন্দ্রাবতী কথা’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT