চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ‘চন্দ্রাবতী কথা’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 23, এপ্রিল 2022
in বিনোদন
A A
চন্দ্রাবতী কথা সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আর সমস্ত উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি প্রশংসিত চলচ্চিত্রের প্রদর্শনী। এরমধ্যে অধিকাংশই প্রথমবার প্রচার হবে টেলিভিশনের পর্দায়। সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত, যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

তারই ধারাবাহিকতায় আসছে ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে এন রাশেদ পরিচালিত গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। মুক্তির পর পরই ব্যাপক প্রশংসিত হয়। চ্যানেল আইয়ের দর্শক এটি দেখতে পারবেন ঈদের ৬ষ্ঠ দিন।

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং অসম্পূর্ণ রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের নাটকীয় এবং একই সঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি।

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় ও বসুন্ধরা এলপি গ্যাসের সহযোগিতায় নির্মিত ‘চন্দ্রাবতী কথা’।

‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশসহ অনেকে।

Tags: অভিনয়আরমান পারভেজ মুরাদইমতিয়াজ বর্ষণঈদ ২০২২ঈদের সিনেমাএন রাশেদকবিকাজী নওশাবা আহমেদগাজী রাকায়েতচন্দ্রাবতী কথাজয়ন্ত চট্টোপাধ্যায়জয়িতা মহলানবিশদোয়েল ম্যাশনারী কবিমিতা রহমানলিড বিনোদনসিনেমা
Previous Post

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল-ওরাঁওদের বিক্ষোভ, মানববন্ধন

Next Post

ইনজুরি ভাবাচ্ছে গার্দিওলাকে

Next Post
গার্দিওলা উদ্বিগ্ন, ইনজুরির কারণে চিন্তিত ফুটবল কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনজুরি ভাবাচ্ছে গার্দিওলাকে

কারিনা কাপুরের সুন্দর ছবি, সিলভার গাউন ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারিনাকে ‘বয়কট’ এর ডাক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT