চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পর দিন সাজানো অমিত্রাক্ষরে কিংবা মন রঙিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 17, জুন 2018
in বিনোদন
A A
‘অমিত্রাক্ষর’ নাটকে ইরফান সাজ্জাদ ও মেহজাবিন,  ‘একটি রঙ্গিন দিন’ নাটকে উর্মিলা কর

‘অমিত্রাক্ষর’ নাটকে ইরফান সাজ্জাদ ও মেহজাবিন, ‘একটি রঙ্গিন দিন’ নাটকে উর্মিলা কর

ঈদের পরদিন সাজানো অমিত্রাক্ষরে এবং পুরো দিনটি রঙিন। কুহক তৈরীর আগেই বলা ভালো, কথা হচ্ছে টেলিভিশন নাটক নিয়ে। দুটি নাটক। যা প্রচার হবে ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায়।

ঈদ মানে টেলিভিশন অনুষ্ঠানমালায় এক সপ্তাহের জমজমাট আয়োজন। আর এক্ষেত্রে চ্যানেল আই সবসময় বৈচিত্র্যের পসরা সাজিয়ে রাখে। বিশেষ করে টেলিভিশন নাটকে বিষয় বৈচিত্র্য এবং চমকের কোন ঘাটতি থাকেনা। তরুণ কিংবা সিনিয়র নির্মাতা এবং নাট্যকারে নির্মিত হয় নাটক ও টেলিফিল্ম।

সেই ধারাবাহিকতায় ‘অমিত্রাক্ষর’ রচয়িতা প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এবং নির্মাতা আবুল হায়াত। যে গল্পে উঠে এসেছে বৈবাহিক জীবনে বয়সের দীর্ঘ ব্যবধানের মনস্তাত্বিক আকার। গল্পে দেখানো হয় জাফর ও জুলেখার বিয়ে পারিবাকিভাবে ঠিক হয়ে আছে। তবে ওদের মাঝে বয়সের ব্যবধান ১০। জাফর ভালোবাসার গভীরতায় যতটাই ঘনিষ্ট হতে চায় জুলেখা ততই আড়ষ্ট আচরণ করে। কারণ শরীরে বাড়ন্ত হলেও মানসিকভাবে সে কৈশোরকে পেরোতে পারছিল না তখনো। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব…। মেলেনা সম্পর্কের অমিত্রাক্ষর ছন্দ।

জাফর ও জুলেখার মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও আল্টিমেট হিরো সাজ্জাদ ইরফান। আরো অভিনয় করেছেন শিরীন আলম, মাসুম আজিজ প্রমুখ।

চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭.৪০ মিনিটে।  অভিনয়ের পাশাপাশি নাটকের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত।

‘অমিত্রাক্ষর’ নির্মাতা আবুল হায়াত ও রচয়িতা কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

পাঠকদের কাছে পরিচিত, সমাদৃত ও নন্দিত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন কথাসাহিত্যিক হিসেবে সমাধিক পরিচিত হলেও  রাবেয়া খাতুন এক সময় শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। ইত্তেফাক, সিনেমা পত্রিকা ছাড়াও তার নিজস্ব সম্পাদনায় পঞ্চাশ দশকে বের হতো ‘অঙ্গনা’ নামের একটি মহিলা মাসিক পত্রিকা। তার প্রকাশিত পুস্তকের সংখ্যা একশ’রও বেশী। এর মধ্যে রয়েছে উপন্যাস, গবেষণাধর্মী  রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনী, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। তার গল্পে রেডিও, টিভিতে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক, জীবন্তিকা, সিরিজ নাটক এবং চলচ্চিত্রও নির্মিত হয়েছে কয়েকটি। রাবেয়া খাতুন মূলত বাংলাদেশের ভ্রমণসাহিত্যের প্রধানতম লেখক হলেও প্রথমত তিনি ঔপন্যাসিক। সাহিত্যচর্চার জন্য তিনি অর্জন করেছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। প্রবীন এ লেখক এখনও নিরলস লিখে যাচ্ছেন।

‘একটি রঙিন দিন’ এ সালাউদ্দিন লাভলু ও ইলোরা গহর

এদিকে এক সহজ সরল যুবকের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যে যুবকের ‘একটি রঙিন দিন’ এর গল্প লিখেছেন সাজিন আহমেদ বাবু। সেই যুবক শহরে এসে এক বড়লোক এর বাড়িতে কাজ নেয়। সেই বড়লোকের মেয়ের ভুল ধরিয়ে দিতে চাইলেও মেয়েটি উল্টো ভুল বোঝে।

নাট্যকার সাজিন আহমেদ বাবু বলেন, নাটকটি সহজ সরল থাকা যে ভালো তা বোঝাতে চেষ্টা করেছি। রাজিব রসুলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, উর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ, দিলারা জামান, সোহেল খান প্রমুখ।

নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় দ্বিতীয় দিন রাত ৯:৩৫ মিনিটে।

Tags: আবুল হায়াতরাবেয়া খাতুনলিড বিনোদনসালাহউদ্দিন লাভলু
Previous Post

‘আমি আর তৌকীর সব সময় দুর্বল দলগুলো সমর্থন করি’

Next Post

সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে নিহত ৩

Next Post

সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে নিহত ৩

এখন থেকে ইউটিউবেই দেখা যাবে ‘কালের পুতুল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT