চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ের যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 25, মে 2020
in বিনোদন
A A
ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান ও তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে জৌলুস নেই এবার। নেই তারকাদের হইহুল্লোড়। ছিমছাম ঘরোয়া আমেজেই ঈদ পালন করছেন সবাই। তামধ্যেই টেলিভিশন ও অনলাইন প্লাটফর্মগুলোতে শুরু হয়েছে বাহারি অনুষ্ঠান প্রচারের!

এতো প্রতিকূলতার মধ্যেও ঘরে থাকা দর্শকদের জন্য ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিন তারকাদের আড্ডা, গেম শো, গানের অনুষ্ঠান ছাড়াও রয়েছে চলচ্চিত্র, টেলিফিল্ম ও নাটক।

চলচ্চিত্র:

আমার আছে জল: কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে জাহিদ হাসান, শাওন, ফেরদৌস, বিদ্যা সিনহা মীম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ছবিটি।

টেলিছবি:

রূপালী রাত্রী: রচনা ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে মেহের আফরোজ শাওন, তানিয়া আহমদে, চ্যালেঞ্জার, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২ টা ৩৫ মিনিটে।

ঈদের ২য় দিনে থাকছে তিন নাটক:

কমেডি ড্রামা ‘কাপল থেরাপি’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মুহিদুল মুহিম। অভিনয়ে আফরান নিশো ও তানজিন তিশা।

নাটক ‘আবার যদি দেখা হয়’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। কাজী শাহিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নলয় ও সারওয়াত আজাদ বৃষ্টি।

বাংলা সাহিত্যের প্রয়াত সম্রাট হুমায়ূন আহমেদের গল্পে নাটক ‘ভালোবাসা’ পরিচালনা করেছেন মাজহারুল ইসলাম। এ নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন, হাসান মাসুদ প্রমুখ। প্রচার হবে রাত ১১টা ৪৫ মিনিটে।

এছাড়াও যা থাকছে:
ঈদের পর দিন প্রতি বছরের মতো এবারও থাকছে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। তবে করোনার কারণে পৃথিবী আজ বিপন্ন-বিষণ্ণ। সব জাতি গোষ্ঠিকে নতুন করে ভাবতে হচ্ছে জীবনের সমীকরণ। এ যাবৎকালের ভয়াবহতম মহামারিতে তছনছ হয়ে গেছে সবকিছু। চারদিকে শুধু করোনার অভিঘাত। যার প্রভাব কৃষকের উপর! তাই ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ‘কৃষকের ঈদ আনন্দ বেদনা’! ঈদের পরদিন বিকাল সাড়ে ৪ টায় দেখানো হবে অনুষ্ঠানটি। 

এছাড়া ঈদের আট দিনব্যাপী প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘রেখা’ তো থাকছেই। আফজাল হোসেন ও অপি করিম অভিনীত নাটকটি দর্শক দেখতে পারবেন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

Tags: আমার আছে জলঈদঈদ ২০২০চ্যানেল আইজাহিদ হাসানদ্বিতীয় দিনফেরদৌসবিদ্যা সিনহা মীমলিড বিনোদনশাওনহুমায়ূন আহমেদ
Previous Post

মঙ্গলবার বিকেলে ‘কৃষকের ঈদ আনন্দ বেদনা’

Next Post

ঈদের খুশি তাদের মুখে

Next Post
বাচ্চারা ঈদে উপহার ও খাবার নিয়ে খুশি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের খুশি তাদের মুখে

শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT