চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের খুশি তাদের মুখে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 25, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাচ্চারা ঈদে উপহার ও খাবার নিয়ে খুশি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল ফিতরের দিনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’র সহ-সংগঠন ‘ইয়ুথ ফর বাংলাদেশ’-এর একদল শিক্ষার্থী নিজেদের জমানো টাকা দিয়ে সুবিধাবঞ্চিত কয়েক’শ শিশুর মুখে খাবার তুলে দিয়েছেন।

সোমবার এসব শিশুর হাতে পোলাও, মুরগির রোস্ট, ডিম, মিষ্টান্ন ও পানিসহ খাবারের প্যাকেট তুলে দেয়া হয়। ঈদের দিনে এমন খাবার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় শিশুরা। আর সেই হাসিমুখ দেখে নিজেদের গর্বিত ভাবছেন ওই তরুণ শিক্ষার্থীরা।

মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর-১২, পল্লবী, কালশী গুদাড়াঘাট বস্তিসহ ছিন্নমূল শিশুদের মাঝে বিতরণ করা হয় এসব খাবার।

জানত চাইলে ‘সম্ভাবনা’র স্বেচ্ছাসেবকরা জানান, ‘করোনাভাইরাস প্রতিরোধে পুরো পৃথিবী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এরই মাঝে আজ পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘদিন কর্মহীন থাকায় দেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সুবিধা বঞ্চিত পরিবারগুলো আছে তীব্র খাদ্য সংকটে।’

‘‘ঈদ তাদের কাছে এবার আর খুশির বার্তা আনে না। শহরের পথ শিশুদের অবস্থা আরো শোচনীয়। প্রতিবছর বিভিন্ন সংগঠন ঈদে পোশাক দিলেও এবছর কিছুই পায়নি তারা। রাস্তাঘাটে মানুষ না থাকায় ঈদে কি খাবে তার নেই কোনো নিশ্চয়তা। সুবিধাবঞ্চিত এসকল শিশুর কথা ভেবে সম্ভাবনা ইয়থ ফর বাংলাদেশের একদল স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের অনলাইন বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণের টাকা দিয়ে এক বেলা ভালো খাবারের ব্যবস্থা করে।’’

বাংলাদেশের শিশুদের ঈদ আনন্দে মুখর, খাবার হাতে হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ স্বেচ্ছাসেবকরা আরও বলেন, ‘পুরো রমজান মাস জুড়ে আমরা ইফতার বিতরণ করেছি প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের মাঝে। মানুষগুলোর সাথে আমাদের এক আত্মীয়তার মত বন্ধন তৈরি হয়েছে।’

‘‘তাদের কষ্টের কথা আমাদের কাছে বলতো। আমরা প্রতিটি মানুষের হাড়ির খবর জানি। অধিকাংশ মানুষের ঈদে ভালো খাওয়ার সামর্থ নেই। আর পথশিশুদের অবস্থা আরো শোচনীয় প্রতি ঈদের মত এবারের ঈদ না। দোকানপাট সীমিত আকারে খোলা। ঈদের নতুর পোশাক তো স্বপ্ন ঈদের দিনে কি খাবে সেটিও নিশ্চিত নয়। তাই এবার ঈদে আমরা সবাই মিলে পরিকল্পনা করি ওদের নিয়ে ঈদ পালন করার।’’

নিরাপদভাবে মাস্ক পরে চ্যানেল আই অনলাইন কর্মীরা একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ ‘সম্ভাবনা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং খাবার বিতরণ কার্যক্রমের পরিচালক আরিফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে আমাদের তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পাশাপাশি নিজেদের খুশি ভাগ করে নিচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে।’

‘‘করোনা সংকটের প্রথম থেকে সম্ভাবনা চার হাজারের অধিক মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। এর মাধ্যমে এক হাজার ২৫টি পরিবার উপকৃত হয়েছে পাশাপাশি রমজানে প্রতিদিন মিরপুরে দুই’শ এর অধিক মানুষকে ইফতার পৌঁছে দিয়েছে। এই পুরো কাজটি করেছে সম্ভাবনা ইয়ুথ ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।’’

Tags: করোনাভাইরাস
Previous Post

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ের যতো আয়োজন

Next Post

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

Next Post
শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

ফাইল ফটো

দরিদ্রদের পাশে দাঁড়ান: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT