চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর লকডাউন দিতে যাচ্ছে জার্মানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 23, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জার্মানির সরকারী বৈঠকে নেতৃস্থানীয় ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৪ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে আবারও কঠোর লকডাউন জারি করতে যাচ্ছে জার্মানি। আঞ্চলিক নেতাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার পর দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জানিয়েছেন, দেশজুড়ে পাঁচদিনের জন্য কঠোর লকডাউন জারি করা হবে।

মেরকেল বলেন, আমরা একটি নতুন মহামারিতে প্রবেশ করেছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়েছে। এটি আগের ভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রামক।

ইউরোপে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেকারণে জার্মানি ছাড়াও অন্যান্য ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যেই নতুন করে কড়াকড়ি এবং বিধি-নিষেধ আরোপ করতে শুরু করেছে।

আগামী ১৮ এপ্রিল পর্যন্ত জার্মানিতে সব ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা বন্ধ থাকবে। কিন্তু মেরকেল এবং দেশটির ১৬ রাজ্যের প্রধান এক বৈঠকের পর আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

লকডাউনের এই সময়ে সব দোকান-পাট বন্ধ থাকবে। ইস্টার সানডে উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান অনলাইনে প্রচারিত হবে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার অনুমতি দেয়া হবে।

মেরকেল বলেন, পরিস্থিতি বেশ ভয়াবহ। নতুন করে সংক্রমণ বাড়ছেই একই সঙ্গে ইন্টেন্সিভ কেয়ারেও চাপ বাড়ছে। ব্রিটেনের নতুন ধরণের করোনাভাইরাস জার্মানির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

তিনি বলেন, আমাদের এখানে নতুন ধরণের ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটি অনেক বেশি প্রাণঘাতী। এটি অনেক বেশি সংক্রামক এবং খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

মাত্র কিছুদিন আগেই জার্মানিতে লকডাউন শিথিল করা হয়েছিল। ফেব্রুয়ারির শেষের দিকে স্কুল খুলে দেয়া হয়। এর আগে সেলুন এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান পুনরায় চালু করার অনুমতি দেয়া হয়।

কিন্তু বার্লিন এবং অন্যান্য রাজ্যে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় কর্তৃপক্ষ আবারও লকডাউন জারির পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

Tags: ইস্টার সানডে উপলক্ষেকঠোর লকডাউনকরোনাভাইরাসজার্মানি
Previous Post

মোস্তাফিজের পর মেহেদীর জোড়া ধাক্কা

Next Post

শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় আরও ১ আসামি গ্রেপ্তার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় আরও ১ আসামি গ্রেপ্তার

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছেন, বাংলাদেশ দলের বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতেও নেই উইলিয়ামসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT