চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতেও নেই উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 23, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছেন, বাংলাদেশ দলের বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিন অ্যালেন

অধিনায়ক কেন উইলিয়ামসন, অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট, অলরাউন্ডার জেমস নিশামসহ নিয়মিতদের অনেককে বাইরে রেখে বাংলাদেশের বিপক্ষে তিন টি-টুয়েন্টির দল দিয়েছে নিউজিল্যান্ড।

চোটে টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে না পারা উইলিয়ামসনের জায়গায় ছোট ফরম্যাটে নেতৃত্ব দেবেন টিম সাউদি।

নিয়মিতদের অনেকটা ওলট-পালট করে টি-টুয়েন্টির স্কোয়াড দিতে হয়েছে
নিউজিল্যান্ডকে। করণ, তাদের মূল দলের অনেক ক্রিকেটারকে আইপিএলের কারণে ছাড়তে হচ্ছে।

সুযোগে প্রথমবারের মতো কিউই জার্সিতে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ফিন অ্যালেন। ২১ বছর বয়সী ওপেনার ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে সুপার স্ম্যাশে ৫১২ রান করে নজর কেড়েছেন।

দলে ফিরেছেন অ্যাডাম মিলনে। চোটমুক্ত লোকি ফার্গুসনও আছেন। এবছরই টেস্ট ও টি-টুয়েন্টিতে অভিষিক্ত উইল ইয়ং প্রথমবার এসেছেন টি-টুয়েন্টিতে।

নিউজিল্যান্ড ২৮ ও ৩০ মার্চ, আর ১ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে নামবে টি-টুয়েন্টিতে।

নিউজিল্যান্ড টি-টুয়েন্টি দল
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়ং।

Tags: উইলিয়ামসনমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় আরও ১ আসামি গ্রেপ্তার

Next Post

মুহাম্মাদ আসাদুল্লাহ’র উপন্যাসে চরমপন্থি রাজনীতি

Next Post
চ্যানেল আই অনলাইন: মুহাম্মাদ আসাদুল্লাহ’র উপন্যাসের ছবি ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহাম্মাদ আসাদুল্লাহ’র উপন্যাসে চরমপন্থি রাজনীতি

চাঁদপুরের লঞ্চে যাত্রী ওঠানামার জন্য পন্টুনের অভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের ৪ লঞ্চঘাটে পণ্টুন না থাকায় যাত্রীদের দুর্ভোগ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT