চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সাংবাদিকরা যা বললেন

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
3:59 অপরাহ্ন 16, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
সংলাপে অংশগ্রহণকারী ও সাংবাদিকরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের সঙ্গে সংবাদপত্রের প্রতিনিধিদলের সংলাপে সাংবাদিকরা অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে একই ধরনের প্রস্তাব দিলেও সেনা মোতায়েন ও ‘না’ ভোট প্রশ্নে বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে। এই দুই বিষয়ে শেষ পর্যন্ত তারা একমত হতে পারেননি।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে বুধবার পূর্ব নির্ধারিত এ সংলাপ শেষে আনুষ্ঠানিক ব্রিফ্রিংয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, সংলাপে এই বিষয়ে দুই ধরনের প্রস্তাব এসেছে। কেউ বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েন দরকার, আবার কেউ বলেছেন দরকার নেই। ‘না’ ভোট রাখা না রাখা প্রশ্নেও বিভিন্ন মত এসেছে বলে জানান ইসি সচিব।

হেলালুদ্দিন আহমেদ জানান, আরও সে প্রস্তাব ও পরামর্শ এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইনের সঠিক ও কঠোর প্রয়োগ, পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন, আরপিও সংশোধন এবং বাংলায় তর্জমা করে প্রকাশ, জনসংখ্যার আনুপাতিক হারে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে প্রেয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

নিরপেক্ষ কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি নির্বাচনে প্রার্থীরা যাতে ধর্মের ব্যবহার না করতে সে ব্যাপারেও ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা।

নির্বাচনকে কালো টাকা ও পেশি শক্তিমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহনসহ প্রার্থীদের হলফনামা জনসাধারনের জন্য ওয়েবসাইটে প্রকাশ করারও প্রস্তাব দিয়েছেন সাংবাদিকরা। প্রার্থীরা যাতে অনলাইনের মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন সে ব্যাপারেও পরামর্শ এসেছে তাদের কাছ থেকে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন:অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছি কমিশনকে। তবে জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন সমর্থন করি না আমি। সেই সঙ্গে নাম সর্বস্ব পর্যবেক্ষক সংস্থাকে যেন নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না দেওয়া হয়।

বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন: নির্বাচন একটা রাজনৈতিক উৎসব। সব দলের অংশগ্রহণ যেন নিশ্চিত করা যায় সে ব্যবস্থা নিতে হবে। দলগুলোর আস্থা অর্জন করতে হবে।

সেনা মোতায়েন প্রশ্নে  জ্যেষ্ঠ এ সাংবাদিক বলেন: নির্বাচন একটি সিভিল প্রশাসনের কাজ। আমি ব্যক্তিগতভাবে মনে করি এ কাজে সামরিক বাহিনীকে মোতায়েন না করাই ভালো।

জেষ্ঠ্য সাংবাদিক মাহফুজ উল্লাহ অবশ্য সেনা মোতায়েন প্রশ্নে ইতিবাচক। তিনি বলেন: সেনা বাহিনী সুনামের সঙ্গে দেশে বিদেশে কাজ করছে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে আমরা তাদের মেধাকে কাজে লাগাতে পারি।

সার্বিক বিষয়ে ইসি সচিব বলেন: সব অংশীজনের সঙ্গে সংলাপ শেষে সবার প্রস্তাব ও পরামর্শগুলোর সারাংশ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনই নেবে।

সংলাপের চূড়ান্ত সফলতা মূলত রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্যের ওপর নির্ভর করে উল্লেখ করে হেলালুদ্দিন আহমেদের আশা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোকে তারা আস্থায় আনতে পারবেন।

সংলাপে অংশ নিলেন যারা:

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের প্রথম ধাপে বুধবার আমন্ত্রণ জানানো হয় প্রিন্ট মিডিয়া ও জ্যেষ্ঠ সাংবাদিক মিলিয়ে ৩৭ জনকে।

যারা সংলাপে অংশ নিয়েছেন তারা হলেন- নূরুল কবীর, সাইফুল আলম, আশিস সৈকত, মোস্তফা কামাল, মতিউর রহমান চৌধুরী, খন্দকার মুনীরুজ্জামান, শ্যামল দত্ত, নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, আনিস আলমগীর, মো. শফিকুর রহমান, ফরিদা ইয়াসমিন, সামশুল হক, মনজুরুল আহসান বুলবুল, ওমর ফারুক, মো. আব্দুল্লাহ, মাহফুজউল্লাহ, কাজী সিরাজ, আনিসুল হক, আমানুল্লাহ কবীর, গোলাম মর্তুজা, বিভুরঞ্জন সরকার, মাহবুব কামাল, সোহরাব হাসান, কাজী রোকনুদ্দীন আহমদ (ইসির তালিকার ক্রমানুসারে)।

বুধবার তাদের মধ্যে ১২ জন অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবারের সংলাপে অনলাইন নিউজ পোর্টাল ও এজেন্সির প্রধান সম্পাদক এবং ইলেকট্রনিক মিডিয়া, রেডিওর বার্তা প্রধানসহ ৩৪ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্য কমিশনাররা সহ কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সংলাপে উপস্থিত ছিলেন।

Tags: জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
Previous Post

উচ্চ শিক্ষিতরা কি ধর্ম-ঘৃণা ও সংকীর্ণতা হতে মুক্ত?

Next Post

পশু ক্রয় ও কোরবানি দিয়েও সাহায্য করা যেতে পারে বন্যাদূর্গতদের

Next Post
যমুনার পানি বাড়ায় বসতঘর ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

পশু ক্রয় ও কোরবানি দিয়েও সাহায্য করা যেতে পারে বন্যাদূর্গতদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে আসার আগে অজিদের ‘কার্যকর’ ঘূর্ণি প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT